২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্জুন রামপালের জীবনসঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সংসার কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার চারজনের শেষকৃত্য সম্পন্ন এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের দিনে শরিফুলের বোলিং তোপ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন
আন্তর্জাতিক:
সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক
     
             

লোহাগড়ায় সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নড়াইল প্রতিনিধি >>> সামাজিক বন বিভাগ যশোর কর্তৃক নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে পার-মল্লিকপুর মোসলেম শেখের বাড়ি থেকে দিঘলিয়া ব্রিজ হয়ে পাঁচুড়িয়ার তবিবুর রহমানের বাড়ি পর্যন্ত ১৩.৬৮ সি.কি.মি বাগান পরিচালন ও প্রকল্পের ব্যয় খাতের আওতায় ১৩ হাজার ৬শ’ ৮০টি চারা রোপণ করা হয়। এ বাগানে পুরুষ ও মহিলা উপকারভোগীর সমন্বয়ে চুক্তিনামা সম্পন্ন করা হয়েছে।উক্ত বাগানে প্রায় ৩০ প্রজাতির চারা রোপণ করা হয়েছে। যেমন, মেহগনি, গামার,বাবলা, ইপিল, দেবদারু, খৈয়া বাবলা, কাঁঠাল, চালতা, জলপাই, চিকরাশি, পেয়ারা, আতা, আমলকী , হরিতকী, বহেরা, কাঠ বাদাম, বাতাবি লেবু,কদবেল,জারুল,তেঁতুল,, নিম, জাম,, শিল-কড়ই ইত্যাদি প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।১০ বছর পর বাগানের আবর্তকাল উত্তীর্ণ হলে বাগানের গাছ বিক্রি করে বিক্রিকৃত অর্থের ৫৫ শতাংশ লভ্যাংশ উপকারভোগী সদস্যদের মাঝে সমভাবে প্রদান করা হবে। এছাড়া ভূমি মালিক, ইউনিয়ন পরিষদ সামাজিক বনায়নের নীতিমালার আলোকে লভ্যাংশ পাবেন।বাগানটির উপকারভোগীরা স্বতঃস্ফূর্তভাবে রোপিত গাছের সংরক্ষণ ব্যবস্থা জোরদার রেখেছেন।সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা ফরেস্টার ও অন্যান্য কর্মচারীরা মাঝেমধ্যে বাগানটি পরিদর্শন করে বাগানে রোপিত গাছের সংরক্ষণ ব্যবস্থা জোরদার রেখেছেন।বাগানের উপকারভোগী কোলা গ্রামের মো: নিজাম উদ্দিন,পার-মল্লিকপুর গ্রামের সাজিনুর বেগম আলাপকালে জানান, বন বিভাগের নির্দেশনা মেনে গাছ সংরক্ষণ ব্যবস্থা কার্যক্রম অব্যাহত রয়েছে।লোহাগড়া উপজেলার দক্ষিণ এলাকায় নবগঙ্গা নদীর পাড়ে এ বাঁধ বাগানটি দৃষ্টিনন্দন। বন বিভাগ কর্তৃক সবুজায়নের ফলে এখানকার প্রাকৃতিক পরিবেশ সুন্দর ও মনোরম হয়েছে। সবুজ, ছায়ানিবিড় এই বাগানে স্হানীয় কৃষক ও পথিক ক্লান্তির পরশ বুলিয়ে নেয়। এছাড়া বাগানটি অক্সিজেন সরবরাহের উৎস হিসেবে কাজ করছে। বিভিন্ন প্রজাতির পাক-পাখালির কলরবে বাগানটি মুখরিত থাকে। বাগানটি ভূমিক্ষয়, বাঁধ সংরক্ষণ ও প্রাকৃতিক বিপর্যয়রোধে সহায়তা করছে। আর্থসামাজিক উন্নয়নের সাথে বাগানটি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন সাধন করছে।এ বিষয়ে নড়াইল জেলা বন কর্মকর্তা ( ফরেস্ট রেঞ্জার ) কাজী ইশতিয়াক রহমান বলেন, নড়াইলে বন বিভাগের এ কার্যক্রম চলমান থাকবে।উল্লেখ্য, এবছর সামাজিক বনায়ন কর্মসূচিতে বিদেশি আগ্রাসী গাছের চারার পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রজাতির ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা দ্বারা বাগান সৃজন করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

You cannot copy content of this page