২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্জুন রামপালের জীবনসঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের বর্ণাঢ্য ক্যারিয়ার ও সংসার কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার চারজনের শেষকৃত্য সম্পন্ন এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ের দিনে শরিফুলের বোলিং তোপ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন
আন্তর্জাতিক:
সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক
     
             

জলবায়ু পরিবর্তন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় বান্দরবানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> সিরাক-বাংলাদেশের ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRHR) বিষয়ক সচেতনতা বাড়াতে বান্দরবানে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।সোমবার (৩ নভেম্বর) বান্দরবান শহরের হলিডে ইন রিসোর্টে দিনব্যাপী এই আয়োজন করা হয়। প্রতিযোগিতার পাশাপাশি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্যমী তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. লেলিন তালুকদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাক-বাংলাদেশের অ্যাডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত এবং বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।প্রতিযোগিতার সেশনভিত্তিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করেন সিরাক-বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক লুতফা পাঠান এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনের ডেপুটি ডিরেক্টর মো. ইমরান হোসেন।ইউএনএফপিএ বাংলাদেশ ও সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা-এর আর্থিক সহায়তায় ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পটি বর্তমানে দেশের বিভাগীয় শহরগুলো এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জেলাগুলোতে তাদের কার্যক্রম চালাচ্ছে।বান্দরবান বাংলাদেশের অন্যতম জলবায়ু-সংবেদনশীল পার্বত্য জেলা। এখানে পাহাড়ধস, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে স্বাস্থ্যসেবা অবকাঠামো, বিশেষ করে নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কঠিন বাস্তবতাকে সামনে রেখে, তরুণদের সৃজনশীলতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রধান লক্ষ্য।এই প্রতিযোগিতায় ১৪ থেকে ২০ বছর বয়সী ৩০ জন তরুণ শিল্পী অংশ নেন। তাঁদের চিত্রকর্মে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন্যা, পাহাড়ধস, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, মাতৃস্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি এবং সামাজিক বৈষম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়।প্রত্যেক শিল্পী তাঁদের চিত্রকর্মের সঙ্গে ৫০ থেকে ১০০ শব্দের একটি সংক্ষিপ্ত বার্তা যুক্ত করেন, যেখানে তাঁদের নিজস্ব চিন্তা, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় পরিবর্তনের আহ্বান তুলে ধরা হয়।পরিবার পরিকল্পনা অধিদপ্তর (DGFP), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) এবং পরিবেশ অধিদপ্তরের স্থানীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি বিচারক প্যানেল ছিল। তাঁরা সৃজনশীলতা, প্রাসঙ্গিকতা এবং বার্তার শক্তির ওপর ভিত্তি করে সেরা চিত্রগুলো নির্বাচন করেন। স্কুল ও কলেজ, উভয় বিভাগ থেকে শীর্ষ ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।আয়োজকেরা জানান, এই অভিনব উদ্যোগের মাধ্যমে ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পটি তরুণ প্রজন্মকে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে চাইছে। তরুণদের সৃজনশীলতা ও সচেতনতাকে কাজে লাগিয়ে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য ভবিষ্যৎ নির্মাণ করাই এই প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমে শুরু হচ্ছে ছয় দিনের ঝুলনযাত্রা
সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

You cannot copy content of this page