৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় বাড়ির মালিককে বেঁধে রেখে ছাদের কার্নিশ ভাঙচুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ,সাতকানিয়া চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ায় গভীর রাতে বহিরাগত সন্ত্রাসী এনে,বাড়ির মালিককে বেঁধে রেখে নির্মাণাধীন বাড়ির ছাদের কার্নিশ ভাঙচুর করার অভিযোগ উঠেছে একই এলাকার বাদশা মিয়ার ছেলে, ইদ্রিছ গং এর বিরুদ্ধে।শুক্রবার (৩১ অক্টোবর)গভীর রাত ৩ টার দিকে, পৌরসভার ভোয়ালিয়া পাড়া ৭ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী হানিফ জানান,আনুমানিক রাত তিনটার দিকে আমার পার্শ্ববর্তী প্রতিবেশী ইদ্রিছ গং এর নেতৃত্বে ২০-৩০ জন বহিরাগত সন্ত্রাসী এনে আমাকে বেঁধে ফেলে,মারধর করে,এরপর বাড়ির ছাদের উপর উঠে গ্যারান্টার মেশিন দিয়ে আমার নির্মানধীন বাড়ির ছাদ কেটে ফেলে,বহিরাগত সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় ইদ্রিছ গংদের তাদের সাথে দেখা যায়।পরে ৯৯৯ ফোন দেওয়ার পর পুলিশ এসে তা পরিদর্শন করেন। পরে আমি সাতকানিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করলেও পুলিশ তদন্ত করে মামলা নিবেন বলে আমাদের জানিয়েছেন।কিন্তু দুঃখের বিষয় হল, ঘটনার ছত্রিশ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি।ভুক্তভোগী নুরজাহান বেগম বলেন,এ বিষয়ে এর আগে ইউএনও অফিসে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে,কিন্তু তারা আছেন নীরব ভূমিকায়, কোন ধরনের সহযোগিতা করা হচ্ছে না।গত সেপ্টেম্বরের ৯ তারিখ সাতকানিয়া থানায় অভিযোগ করা হয়েছিল,থানা কর্তৃপক্ষ বিবাদী পক্ষকে বারবার ফোন দেওয়ার পরও তারা থানায় হাজির হননি।কারণ তারা জানে,কাগজপত্র সূত্রে তারা কোন জায়গা আমাদের কাছ থেকে পাবে না।তাই রাতের আধারে বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের বাড়ির ছাদ,ভাঙচুর করেছে,আমরা এই বিষয়ের সংশ্লিষ্ট প্রশাসনের আশ্রয় চাই।সরাসরি অভিযুক্তদের বাসায় যোগাযোগ করা হলে,তারা মিডিয়াতে কোন বক্তব্য দিতে রাজি হননি তাই তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।সাতকাকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু মাহমুদ কাওসার জানান,এবিষয়ে অভিযোগ পেয়েছি।এবং ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছিল। তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page