১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নাটোরের সাবেক এমপি আ.লীগ নেতা শিমুলের দেখা মিললো কানাডায়, নয় ভারতে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কাজী মাহমুদুল হাসান,নাটোর >>> নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুল ভারতে নন, তিনি রয়েছেন কানাডায়। টরোন্টোর কথিত ‘বেগমপাড়া’র ৭৩ হেয়ারউড এভিনিউ এলাকার নিজস্ব বাসভবন ‘জান্নাতি প্যালেস’-এ অবস্থান করছেন তিনি।জনকণ্ঠের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, কানাডার পিস অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স ও কানাডা হিউম্যান রাইটস-এর পরিচালক মমিনুল হক মিলন বাড়িটির সামনে ভিডিও ধারণ করছেন। এ সময় বাড়ির বারান্দায় বসে থাকা শফিকুল ইসলাম শিমুল নিজেই বেরিয়ে এসে ভিডিও ধারণে বাধা দেন এবং তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।মমিনুল হক মিলন জনকণ্ঠকে জানান, নাটোরের প্রভাবশালী সাবেক এই এমপি বর্তমানে কানাডায় তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতির নামে কেনা ওই বাড়িতেই বসবাস করছেন।এর আগে, গত ২৩ অক্টোবর জনকণ্ঠ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে সাবেক এমপি শিমুলের পরিচয়ে। অভিযোগে বলা হয়, ভারত থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর (+৯১৭০৪৪২৩৭৭৬৯) ব্যবহার করে জেলারকে হুমকি দেওয়া হয় যাতে নাটোরের শীর্ষ সন্ত্রাসী কোয়েলের জামিনের তথ্য গোপন রাখা হয়।নাটোর থানায় দায়ের করা জিডিতে জেলার উল্লেখ করেন, ২২ অক্টোবর দুপুরে ওই নম্বর থেকে ‘এমপি শিমুল’ নিজের পরিচয় দিয়ে ফোন করে তাকে বলেন, “কোয়েলের জামিনের বিষয়টি কাউকে জানাবেন না।” পরদিন দুপুরে একই নম্বর থেকে জেলারকে দুটি হুমকিসূচক মেসেজ পাঠানো হয়— একটিতে বলা হয়, “আপনি যে অন্যায় কাজটা করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, মনে রাখবেন আপনার বৌসহ আপনার পরিবারকে কিভাবে রক্ষা করবেন সেটা ঠিক করে রাখবেন।”এ ঘটনায় জেলার শেখ মো. রাসেল নাটোর থানায় জিডি করেন (জিডি নং উল্লেখ নেই)। নাটোর থানার ডিউটি অফিসার সালমা খাতুন জিডিটি এন্ট্রি করেন।ভিডিওতে দেখা যায়, কানাডার স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১টা ৪৫ মিনিটে মমিনুল হক মিলন যখন শিমুলের বাড়ির সামনে ভিডিও ধারণ করছিলেন, তখন মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই শফিকুল ইসলাম শিমুল নিজেই বাড়ির বারান্দায় এসে উপস্থিত হন।প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন পর্যন্ত শিমুল ছিলেন তার নাটোরের ‘জান্নাতি প্যালেস’ বাড়িতে। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান এবং প্রকাশ্যে আর দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার কোনো উপস্থিতি নেই।নাটোর সদর আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে নাটোরের বিভিন্ন থানা ও আদালতে হত্যাসহ ১০-১২টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page