১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে উন্নয়নের জোয়ার: বলদিয়া ইউনিয়নে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নে চলছে একের পর এক উন্নয়ন কার্যক্রম—কোনো সরকারি বরাদ্দ ছাড়াই, পুরোপুরি স্বেচ্ছাশ্রম ও স্থানীয় অর্থায়নে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছে এ এক ব্যতিক্রমী উন্নয়নের ধারা।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও স্থানীয় নেতা আব্দুল্লাহ আল-বেরুনী সৈকতের নেতৃত্বে গত কয়েক সপ্তাহে ইউনিয়নের বিভিন্ন গ্রামে পুল, সড়ক নির্মাণ ও সংস্কারসহ অন্তত ২২টিরও বেশি উন্নয়ন প্রকল্প সম্পন্ন হয়েছে, আরও কয়েকটি কাজ চলছে। এসব প্রকল্পে কোনো সরকারি সহায়তা ছাড়াই স্থানীয় জনগণের অর্থ ও শ্রমে এগিয়ে যাচ্ছে কাজগুলো।স্থানীয়দের মতে, বলদিয়া ইউনিয়নে সৃষ্টি হয়েছে এক অনন্য উদ্দীপনা—যেখানে এলাকার মানুষ, যুবসমাজ, দলীয় কর্মী ও সাধারণ জনগণ একসঙ্গে কাজ করে যাচ্ছেন নিজেদের গ্রামের উন্নয়নে।বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম বলেন,“সবার আগে বলদিয়া—এই মূলমন্ত্রকে ধারণ করে আমরা ঐক্য, ভালোবাসা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। সৈকত ভাইয়ের নেতৃত্বে আজ বলদিয়া ইউনিয়ন স্বনির্ভরতা ও জনসেবার এক দৃষ্টান্ত স্থাপন করেছে।”তিনি আরও বলেন,“আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবেই এই প্রচেষ্টা চালানো হচ্ছে। এটি প্রমাণ করে বিএনপির রাজনীতি শুধু আন্দোলন নয়—জনগণের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে নিবেদিত এক ইতিবাচক রাজনীতি।”এই উন্নয়ন উদ্যোগে অংশগ্রহণ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ। উপস্থিত ছিলেন—শরীফ মাসুদ পারভেজ, মো. আলাউদ্দিন মিয়া, মো. মহিউদ্দিন, মো. আবু জাফর, নাঈন চৌধুরী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওসমান গনি,মাস্টার এনামুল হক রতনও, মো. সুলতান মিয়া, রুহুল, নাঈম বাহাদুর, সৈকতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।স্থানীয়দের আশা, এই ঐক্য ও স্বেচ্ছাশ্রমের ধারা বজায় থাকলে বলদিয়া ইউনিয়ন আগামী দিনে হবে স্বনির্ভর উন্নয়নের এক আদর্শ মডেল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page