২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত রাজশাহীতে মা-ভাইকে বটি দিয়ে কুপিয়ে জখম
আন্তর্জাতিক:
ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
     
             

তানোরে ঝড় বৃষ্টিতে ঘরে তোলার আগেই নুয়ে পড়েছে ধানগাছ: দিশেহারা কৃষক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> বৈরী আবহাওয়া, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে রাজশাহীর তানোরে আমন মৌসুমের পাকা ধানগাছ নুয়ে পড়েছে। পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম শাকসবজি ও অন্যান্য রবি ফসল। ফলে মাঠে মাঠে এখন দিশেহারা কৃষক।শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, গত বুধবার ও বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎ শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসে অনেক আমনক্ষেতের পাকা ও আধা-পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। এর সঙ্গে আগাম বাঁধাকপি, মুলা, ফুলকপি, লাউ ও টমেটো খেতেও ব্যাপক ক্ষতি হয়েছে।স্থানীয় কৃষকেরা জানান, ঘরে তোলার ঠিক আগমুহূর্তে ধানগাছ মাটিতে পড়ে যাওয়ায় ধান পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক জায়গায় ইতিমধ্যে পোকামাকড়ের আক্রমণও দেখা দিয়েছে। কামারগাঁ ইউনিয়নের কৃষক সুমন আলী বলেন, গত দুই দিন ধরে ঝড়-বৃষ্টি হওয়ায় ধানগাছ মাটিতে পড়ে গেছে। এখন ফলন নিয়ে দুশ্চিন্তায় আছি। একই এলাকার কৃষক রবিউল ইসলাম জানান, গত বছর ধানের দাম না পেয়ে হতাশ হয়েছিলাম। এবার কিছুটা আশায় ছিলাম। কিন্তু হঠাৎ ঝড়-বৃষ্টিতে প্রায় সব ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।বাধাইড় ইউনিয়নের শিবরামপুর গ্রামের কৃষক আনারুল ইসলাম বলেন,ঝড় ও বৃষ্টির কারনে আমার দুই বিঘা জমির ধান একেবারে শেষ হয়ে গেছে। কৃষক আয়ুব আলী ও আব্দুল আলী জানান, আগে এক একর জমিতে প্রায় ৫০ মণ ধান পাওয়া যেত। এবার হয়তো ৩০ মণও মিলবে না। অনেক এলাকায় শিব নদীর পাড় ও নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোর উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২২ হাজার ৬৩৫ হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড জাত ২৮ হেক্টর, উফশী জাত ২২ হাজার ১১৭ হেক্টর এবং দেশি জাতের ধান চাষ হয়েছে ৫৫০ হেক্টর জমিতে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬০ হাজার ২৯৮ মেট্রিক টন।উপজেলার স্বর্ণপদকপ্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ বলেন, রোপা আমনের শুরুতেই কৃষকরা বৃষ্টি ও সার-সিন্ডিকেটের সমস্যায় ভুগেছেন। এখন মৌসুমের শেষপ্রান্তে এসে ঝড়-বৃষ্টিতে ধান নুয়ে পড়ায় উৎপাদন কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page