১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

উপকূলীয় জীবিকায়নে নতুন দিগন্ত: নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শ্যামনগর (সাতক্ষীরা) >>> জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলের একটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। এই এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিয়ত জীবিকার অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে British High Commission–এর আর্থিক সহযোগিতায় CARE Bangladesh-এর Consortium Partner হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Cordaid -এর “নবপল্লব প্রকল্প” উদ্যোগ নিয়েছে টেকসই জীবিকা সৃষ্টির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার।এরই অংশ হিসেবে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে উপকূলীয় অঞ্চলের দরিদ্র পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে Cordaid-এর সহযোগিতায় “নবপল্লব প্রকল্প” এর আওতায় শ্যামনগর উপজেলায় ৪০ জন উপকারভোগীর মাঝে ভেড়া বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রত্যেককে ২টি করে মোট ৮০ টি ভেড়া প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে শ্যামনগর ও আশাশুনি উপজেলার ১৪টি ইউনিয়নের ৫৬০ জন দরিদ্র পরিবারগুলোকে এই সহায়তা প্রদান করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যিনি বলেন—“নবপল্লব প্রকল্পের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন ব্যবস্থাকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে। গবাদিপশু পালন শুধু আয়ের উৎস নয়, এটি নারী ও পরিবারের ক্ষমতায়নেরও একটি কার্যকর মাধ্যম।”Cordaid -এর নবপল্লব প্রকল্পের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু সম্পদ বিতরণ নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধি করা। ভেড়া পালন উপকূলীয় অঞ্চলের পরিবারের জন্য একটি কার্যকর ও টেকসই জীবিকার মাধ্যম হতে পারে। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে উপকারভোগীরা ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে।”
প্রধান অতিথি ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, নবপল্লব প্রকল্পের কর্মকর্তা, মাঠকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা বলেন, এই ভেড়া পেয়ে তারা নতুনভাবে জীবিকা গড়ার সুযোগ পাচ্ছেন। এতে তাদের পারিবারিক আয় বাড়বে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে।
Cordaid এর নবপল্লব প্রকল্প মূলত জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রকল্পের আওতায় ভেড়া বিতরণের পাশাপাশি কৃষি প্রশিক্ষণ, নারী উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসা সহায়তা এবং সামাজিক সচেতনতা কার্যক্রমও বাস্তবায়িত হচ্ছে।Cordaid বিশ্বাস করে, এই ধরনের জীবিকা সহায়তা কার্যক্রম শুধু উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়নই নয়, বরং তাদের জলবায়ু সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতাও বৃদ্ধি করবে। এই উদ্যোগের মাধ্যমে নবপল্লব প্রকল্প ধীরে ধীরে উপকূলের প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনছে — যা টেকসই উন্নয়নের পথে একটি বাস্তব পদক্ষেপ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page