২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

বাংলাদেশের জাকাত ব্যবস্থাকে আদর্শ মডেল হিসেবে বিবেচনা করছে মালদ্বীপ জুমার খুতবা বাংলায় অনুবাদের প্রস্তাব, দ্রুত সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সম্মত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে শিক্ষা, ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে উভয় দেশ। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদের মধ্যে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় অন্তর্ভুক্তি, ইসলামিক জ্ঞান বিনিময় এবং মালদ্বীপ শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ প্রসারে উভয় পক্ষই সম্মত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।আলোচনায় দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা আরও কাঠামোবদ্ধ করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত সম্পাদনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এর মাধ্যমে বিশেষজ্ঞ, ইসলামিক গবেষক ও শিক্ষাবিদদের বিনিময় কার্যক্রম সহজতর হবে। উভয় পক্ষই আশা প্রকাশ করেন, এই চুক্তি শিগগিরই সম্পন্ন হবে।মালদ্বীপের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদ বলেন, মালদ্বীপ বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম ও নির্ভরযোগ্য অংশীদার দেশ হিসেবে দেখে। তিনি বাংলাদেশের সহযোগিতার সম্ভাব্য কয়েকটি ক্ষেত্র উল্লেখ করে বলেন, “আমরা বাংলাদেশের অভিজ্ঞ ইসলামিক আলেম ও বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। বাংলাদেশের জাকাত ব্যবস্থাপনা একটি প্রশংসনীয় মডেল। এটি আমাদের দেশেও অনুসরণযোগ্য হতে পারে।” তিনি বাংলাদেশের মানবসম্পদ, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে ভূমিকার প্রশংসা করেন এবং দুই দেশের ধর্মীয় বন্ধনকে আরও জোরদার করার ওপর জোর দেন।হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এসব ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “বাংলাদেশ মালদ্বীপের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে পাশে থাকবে। আমরা চাই, দুই দেশের জনগণ বিশ্বাস, মানবতা ও সৌহার্দ্যের মাধ্যমে আরও ঘনিষ্ঠ হোক।” তিনি মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক ও ধর্মীয় অন্তর্ভুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, শুক্রবারের জুমার খুতবা বাংলায় অনুবাদ করা গেলে প্রবাসীরা ধর্মীয় বার্তাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। এতে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে।আলোচনায় দুই দেশ শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রস্তাব দেন হাইকমিশনার। মন্ত্রী জানান, মালদ্বীপ সরকার এ বিষয়ে আগ্রহী এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের জন্য মালদ্বীপি শিক্ষার্থীদের অর্থায়ন ও সহায়তা দেবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page