১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ইউটিউবে অনুপ্রাণিত প্রিন্স এখন সফল উদ্যোক্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো. বদরুল আলম বিপুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার গল্প লিখছেন টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের খান মার্কেট এলাকার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী প্রিন্স আহমেদ (২১)। পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে মনোনিবেশ করে তিনি হয়েছেন একজন সফল পেঁপে চাষি।সরকারি সা’দত কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র প্রিন্স পড়াশোনার পাশাপাশি অবসরে কৃষিকাজে আগ্রহী হয়ে ওঠেন। ২০২৩ সালে ইউটিউবে পেঁপে চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র ৩৫টি গাছ রোপণ করে শুরু করেন তার প্রথম পেঁপে বাগান। প্রথমবারেই ভালো ফলন ও মুনাফা পেয়ে এবার আত্মবিশ্বাসী হয়ে প্রায় সাড়ে তিনশ চারা রোপণ করেন।মোট ৩৩ শতাংশ জমিতে প্রায় আট মাস আগে এসব পেঁপে গাছ রোপণ করেন তিনি। এতে খরচ হয় প্রায় ৮০ হাজার টাকা। ইতিমধ্যে দুই মাস ধরে তিনি বাজারে পাকা পেঁপে বিক্রি করছেন। এ পর্যন্ত প্রায় ৬০ হাজার টাকার পেঁপে বিক্রি করেছেন প্রিন্স।প্রিন্স আহমেদ বলেন, বাজারে পাকা পেঁপের চাহিদা বেশি থাকায় তিনি কাঁচা নয়, পাকা পেঁপেই বিক্রিতে গুরুত্ব দিচ্ছেন। পাইকাররা ক্ষেত থেকেই পেঁপে কিনে নিচ্ছে, ফলে বাড়তি সময় ও খরচ দুটোই কমছে। প্রতিটি পেঁপের গড় ওজন ৩ থেকে ৫ কেজি পর্যন্ত।তিনি আরো বলেন, ছাত্রাবস্থায় কৃষিকাজ শুরু করায় শুরুতে অনেকে নানা কথা বলেছিল। কিন্তু আমি নিরুৎসাহিত হইনি। এখন সবাই প্রশংসা করছে এটাই আমার অনুপ্রেরণা।প্রিন্স আশা করছেন, মৌসুম শেষে পেঁপে বিক্রি করে ভালো অঙ্কের মুনাফা অর্জন করবেন। পাশাপাশি ভবিষ্যতে পেঁপের চারা উৎপাদন ও বিক্রি শুরু করার পরিকল্পনাও রয়েছে তার।এ বিষয়ে সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, সখীপুরে এবছর প্রায় ২৫ হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে। ভালো দাম পাওয়ায় গত বছরের তুলনায় এ বছর চাষ বেড়েছে। তরুণ উদ্যোক্তাদের কৃষিতে যুক্ত করতে সরকারিভাবে প্রশিক্ষণ দেয়া যেতে পারে। পাকা পেঁপে বিক্রি করে কৃষকরা কাঁচা পেঁপের চেয়ে বেশি লাভবান হন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page