৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ফ্যাসিষ্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাফসা আক্তার  নিজস্ব প্রতিবেদক ঢাকা >>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের অভিভাবক আমিনুল হক বলেছেন, ফ্যাসিষ্ট চক্র জনগণের আন্দোলনকে ভয় পেয়ে ষড়যন্ত্র করছে- পোশাক কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে তারা জনগণের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা করছে।তিনি বলেন, বিএনপি একটি মানবিক ও জনগণের দল- যারা কখনো ধ্বংস নয়, উন্নয়ন ও মানবসম্পদের বিকাশে বিশ্বাস করে। গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেন তিনি।শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগরের দুয়ারীপাড়ায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আমিনুল হক।তিনি জানান, ঢাকার ১৬ আসনের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবার কথা ভেবে গত দুই মাস ধরে রূপনগর ও পল্লবী এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।জনগণের পাশে থাকা, তাদের কষ্টে-দুঃখে সহযোগিতা করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ, বলেন তিনি।এর আগে তিনি পল্লবীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page