১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সম্মিলিত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেবেল প্লেয়িং ফিল্ড দিতে হবে : মাওলানা বোরহান উদ্দিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা, ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত  আগামীর বাংলাদেশ নির্মাণে, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি দূর করতে হলে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না, গণমানুষের দাবি অনুযায়ী সম্মিলিত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান ও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।এদেশের মানুষ জামায়াতে ইসলামীকে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায় । গণমানুষের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে চমক দেখাবে জামায়াত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী  নোয়াখালী জেলা সেক্রেটারি ও নোয়াখালী- ৩ (বেগমগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন।বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী- ১ (চাটখিল- সোনাইমুড়ি আংশিক) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তার আলোচনা রাখেন (চাটখিল- সোনাইমুড়ি আংশিক) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ।শুক্রবার (২৪ই অক্টোবর) সকালে স্থানীয় জয়াগ কলেজ অডিটোরিয়াম আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও  নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসন পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং নোয়াখালী- ১ আসন সচিব মাওলানা মো: আক্তার হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ি পৌরসভা আমির মাওলানা আব্দুল মতিন।বক্তব্যে রাখেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা আমির মাওলানা মো: মহি উদ্দিন হাসান, সোনাইমুড়ী উপজেলা আমির হানিফ মোল্লা, ঢাকা চকবাজার থানা আমির মো: আবুল হোসেন রাজন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল কাইয়ুম,নোয়াখালী জেলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট শাহজালাল, ঢাকাস্থ সোনাইমুড়ি ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, নোয়াখালী জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বাকের, চাটখিল উপজেলা সেক্রেটারি মো: নূর হোসাইন রিয়াজ, ঢাকাস্থ্য সোনাইমুড়ি ফোরামের  সহ-সভাপতি হারুনুর রশিদ, পৌরসভা ফোরামের সমন্বয়ক জহিরুল ইসলাম, ঢাকাস্থ্য চাটখিল ফোরামের নেতৃবৃন্দ সহ নোয়াখালী-১ আসনের জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page