১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কিশোরগঞ্জে  নতুন প্রজন্মের প্রথম ভোট প্রদানে সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা  মক ভোটিং অনুষ্ঠিত 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>> নতুন প্রজন্মের প্রথম ভোটাধিকার প্রয়োগে  সচেতনতা বৃদ্ধি ও  উৎসাহিত  করতে নীলফামারীর কিশোরগঞ্জে মক ভোটিং প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  সকালে উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম (ফেসিং) ও জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা -নাগরিকতাঃ সিভিক এনগেজমেন্ট ফান্ড(CE F) নাগরিক প্লাটফর্মের যৌথ উদ্যোগে মহিলা কলেজে সচেতনতা কার্যক্রম  ও আলোচনা  মক ভোটিং অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক রেজাউল আলম (স্বপন)এর সভাপতিিত্বে, এসময়  নতুন প্রজন্মের  প্রথম ভোট  সঠিক ও নির্ভুলভাবে প্রদানে  নানা দিকনির্দেশনা তুলে ধরে  প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাচন অফিসার তকদির আলী সরকার, বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান। এতে  জেলা প্রজেক্ট কো-অডিনেটর ও ডেমক্রেসিওয়াচ এর  আব্দুল কুদ্দুস সরকারসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের যুগ্ন আহবায়ক রোকসানা আফরোজ সাথী, সদস্য শারমিন রিমা, রেহানা বেগম, রূপালী বেগম, রোসনা বেগম, জামিয়ার রহমান, কবির হোসেন, মোরসালিনা আক্তার, লাইলি কাদের, গোলাম মাওলা ও রতন প্রমুখ। আলোচনা সভা শেষে  ওই কলেজের  শ্রেণিকক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনী কর্মকান্ড অনুষ্ঠিত হয়। এতে  নিয়োগকৃত  প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারগণ সার্বিকভাবে দায়িত্ব পালন করেন।  প্রতিকী  নির্বাচনে  ৪ জন প্রার্থী যথা ক্রমে  ঘুড়ি, ঢোল, ব্যাট ও সেলিং ফ্যান মার্কা নিয়ে অংশগ্রহণ করেন। জাল ভোট এড়াতে প্রার্থীদের পক্ষে স্ব স্ব এজেন্ট নিয়োগ করা হয়।  গোপনে ভোটাধিকার প্রয়োগে নারী- পুরুষ বুথ স্থাপন করা হয়। পরে  উৎসবমুখর পরিবেশে ২টি  সারিতে তরুণ তরুণীরা দাঁড়িয়ে একে একে  ব্যালট পেপারের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে  ভোটাধিকার প্রয়োগ করেন।  তার আগে  ভোটাদের  ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য  যাচাই-বাছাই করে  ব্যালট পেপারে স্বাক্ষর  নেওয়ার পাশাপাশি হাতের আঙ্গুলে অমোচন কালি  প্রদান করে  ব্যালট  পেপার  তুলে দেওয়া হয়। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার সদস্য সার্বিকভাবে দায়িত্ব পালন করেন।  ভোট গ্রহণ শেষে  ব্যালট পেপার গণনার মাধ্যমে  ১জনকে  বিজয়ী ঘোষণা করা  হয়। নতুন  প্রজন্মের  প্রথম  ভোটার তরুণ-তরুণীরা এমন  জমকালো ও বর্ণিল  আয়োজনে  ভোট দিতে পেরে  বাঁধভাঙ্গা আনন্দ- উল্লাসে মেতে উঠেন। জানা গেছে, এর মাধ্যমে  নতুন প্রজন্মের প্রথম ভোটাররা  সঠিক ও নির্ভুল ভাবে  তাদের ভোটাধিকার  প্রয়োগে দক্ষতা বৃদ্ধি করবে এবং  নতুন ভোটার হিসেবে উৎসাহ জোগাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page