৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারের লাইসেন্স বাতিল,গোডাউন সিলগালা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ছানোয়ার হোসেন,শাজাহানপুর,বগুড়া >>> বগুড়ার শাজাহানপুরে সরাসরি কৃষকের কাছে সার বিত্রি না করে অবৈধভাবে গোপনে পাইকার ও মজুদদার দের নিকট সার বিক্রির অভিযোগে এক ডিলারের ডিলারশীপ বাতিল এবং ১৫ বস্তা রাসায়নিক সার আটক ও গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আমেনা খাতুন ও তার টিম।স্থানীয় সূত্রে জানাযায়, “মেসার্স আপন বিজনেস ফোরাম” নামে একটি রাসায়নিক সার ডিলার প্রতিষ্ঠান সরকারী অনুমোদন নিয়ে সার ব্যবসা পরিচালনা করছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটি কৃষকদের মাঝে সার বিতরণ না করে বিভিন্ন খুচরা দোকানীর কাছে অবৈধভাবে বিক্রি করে আসছিল। এ ঘটনায় এলাকাবাসী ১৫ বস্তা সারসহ একটি গাড়ি আটক করে উপজেলা কৃষি অফিসে অভিযোগ দায়ের করে। কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল পরিদর্শন করে জব্দকৃত ১৫ বস্তা সার বাজেয়াপ্ত করেন এবং ডিলারের গোডাউন সিলগালা করেন।এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি জনকণ্ঠকে জানান, “মেসার্স আপন বিজনেস ফোরামের লাইসেন্স বাতিল করা হয়েছে। ডিলার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কোনো আর্থিক বা কারাদণ্ড দেওয়া হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page