১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজশাহী মহানগরী থেকে অপহৃত ১৪ বছরের স্কুলছাত্রী উদ্ধার, মূলহোতা সুমন গ্রেফতার করেছে র‍্যাব-৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া এলাকা থেকে অপহৃত ১৪ বছরের এক নাবালিকা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। একই সঙ্গে এ ঘটনার মূলহোতা সুমন বাবু কে নওগাঁ জেলার আত্রাই এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।র‍্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে র‍্যাব বিভিন্ন অপরাধ দমনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ সার্বিক অপরাধ দমনে র‍্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।র‍্যব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০১টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানাধীন কুমরইল এলাকায় অভিযান চালায়। এ সময় অপহরণকারী সুমন বাবু, পিতা—মোঃ বেলাল হোসেন, মাতা—মোছাঃ মুনজুয়ারা বেগম, সাং—কুমরইল, থানা—নিয়ামতপুর, জেলা—নওগাঁ কে গ্রেফতার করা হয়। একই অভিযানে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।পুলিশ জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। আসামি সুমন দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত এবং বিয়ের প্রলোভনসহ নানা কুপ্রস্তাব দিত।গত ১৪ মে ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৩০ মিনিটে ভিকটিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তেরখাদিয়া স্টেডিয়ামের সামনে পৌঁছানোর পর আসামি সুমন তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে রাজপাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলা দায়েরের পরপরই র‍্যাব-৫ এর গোয়েন্দা দল ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে এবং বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করে। অবশেষে ধারাবাহিক অভিযান শেষে র‍্যাব সদস্যরা মূলহোতা সুমনকে গ্রেফতার ও ভিকটিমকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে রাজপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫ কর্তৃপক্ষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page