১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

গোদাগাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানিয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসন। রবিবার (২০ অক্টোবর ২০২৫) উপজেলা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ নিজ হাতে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন মেধাবী শিক্ষার্থীদের।অনুষ্ঠানে মোট ১২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়-যার মধ্যে ১০ জন ছাত্রী ও ২ জন ছাত্রকে এই সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমরাই হবে স্মার্ট বাংলাদেশের স্থপতি। এই অর্জন শুধু ব্যক্তিগত নয়-এটি পরিবারের, প্রতিষ্ঠানের এবং গোদাগাড়ী উপজেলার গর্ব। তোমাদের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস। তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সর্বদা শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও মেধা বিকাশে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব শামসুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আমিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা ত্রাণ বিষয়ক কর্মকর্তা, উপজেলা তথ্য আপাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও সংশ্লিষ্ট কলেজের শিক্ষকবৃন্দ। অভিভাবকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং ইউএনও ফয়সাল আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান। অভিভাবক ও শিক্ষকরা মনে করেন, উপজেলা প্রশাসনের এমন প্রেরণাদায়ী আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও উৎসাহিত করবে এবং আগামী দিনে তাদের সাফল্যের পথকে মজবুত করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page