২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক। পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

দূষণ কমানোয় বিশ্বসেরা রাজশাহী এখন দূষণে শীর্ষে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> সোমবার সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান সপ্তম। সকাল ১০টার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৫২। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের নগরজীবন। সোমবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম।সকাল ১০টার দিকে ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ১৫২, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তবে রাজধানীর চেয়েও বেশি দূষিত এখন দেশের দুই বিভাগীয় শহর- রাজশাহী ও খুলনা।সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজশাহীর বায়ুমান ১৬৭, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে খুলনা, যার AQI ১৫৭। অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে ১৩৭, বরিশালে ১১৪, ময়মনসিংহে ১১৩, সিলেটে ৮২ ও চট্টগ্রামে ৭৩।একসময় বায়ুদূষণ কমানোর দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজশাহী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও দ্য গার্ডিয়ান-এর ২০১৬ সালের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৪-২০১৬ সময়কালে রাজশাহীতে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৬৭ শতাংশ কমে গিয়েছিল। ২০১৪ সালে বাতাসে ক্ষুদ্র ধূলিকণার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১৯৫ মাইক্রোগ্রাম, যা ২০১৬ সালে নেমে আসে ৬৩.৯ মাইক্রোগ্রামে। এ অর্জনের কারণে শহরটি “বিশ্বের সবচেয়ে দ্রুত দূষণ কমানো নগরী” হিসেবে স্বীকৃতি পায়।কিন্তু বর্তমানে সেই রাজশাহীই দূষণের শীর্ষে উঠে এসেছে। পরিবেশবিদরা বলছেন, অব্যবস্থাপনা, নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমনের কারণে রাজশাহীর বায়ুমান দ্রুত খারাপ হচ্ছে।আইকিউএয়ারের পরামর্শে বলা হয়েছে, অস্বাস্থ্যকর বায়ুমানের শহরগুলোতে ঘরের বাইরে বের হলে মাস্ক পরতে হবে, জানালা বন্ধ রাখতে হবে এবং খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে হবে।বায়ুদূষণের প্রভাব ভয়াবহ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)-এর ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে। দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত।সিঙ্গাপুরের নানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে বায়ুদূষণে বিশ্বে প্রায় ১৩ কোটি ৫০ লাখ মানুষের অকালমৃত্যু হয়েছে।বিশ্বব্যাংকের ২০২৪ সালের ‘বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালিসিস’ প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশে পরিবেশদূষণে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু হয়, যার ৫৫ শতাংশই বায়ুদূষণের কারণে। শুধু ওই বছরেই দূষণের অর্থনৈতিক ক্ষতি দেশের জিডিপির ১৭ দশমিক ৬ শতাংশের সমান ছিল।বিশেষজ্ঞরা বলছেন, রাজশাহী ও অন্যান্য শহরকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে, এক দশকের মধ্যেই দূষণ-সংকট ভয়াবহ আকার ধারণ করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page