৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

উলিপুরে দেবে যাওয়া ব্রিজে ঝুকি নিয়ে চলাচল,দুর্ভোগ চরমে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জাহিদুল ইসলাম জাহিদ,উলিপুর,কুড়িগ্রাম >>> ‎কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের রুপার খামারে বামনি নদীর ওপর নির্মিত দেবে যাওয়া ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল অব্যাহত রয়েছে। ব্রিজের নিচ থেকে মাটি ধসে ব্রিজটি দেবে যাওয়ায় যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রুপার খামার শোলেয়ারজাম এলাকায় মিনাবাজার হইতে মাঝবিল রাস্তায় মোহাম্মদ আলী মাষ্টারের বাড়ির পূর্বে বামনি নদীর ওপর ১৯ লাখ ৯৬ হাজার ৯২০ টাকা ব্যয়ে ৩৪ মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণ করা হয়। সম্প্রতি নদী খনন করলে ব্রিজটির সংযোগ সড়কের মাথায় উইংওয়ালের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। ফলে ব্রিজের তলেদেশ দিয়ে পানি প্রবাহ শুরু হলে ব্রিজটি দেবে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ধরনীবাড়ী ও দুর্গাপুর ইউনিয়নের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বামনি নদী খনন করায় ওই ব্রিজটির সংযোগ সড়কের মাথায় উইংওয়ালের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। ফলে ব্রিজের তলেদেশ দিয়ে পানি প্রবাহ শুরু হয়ে দুই পাশের সংযোগ সড়কের মাটি নদীতে ধসে পড়ে। এরপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকাকালে হঠাৎ করে ব্রিজটির সম্পূর্ণ অংশ দেবে যায়।স্থানীয় বাসিন্দা সাহান আলী, আইনুল ইসলাম ও রহিমা বেগম বলেন, ব্রিজটির পূর্ব ও পশ্চিম পাশে রুপারখামার, বাড়াইপাড়া, হাজী পাড়া, জানজায়গীর, মধুপুর দালালীপাড়া, নেললিপাড়া, কামালখামার ও কেকতির পাড় সহ প্রায় ৩০ গ্রামের ৪০ হাজার লোক এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। এ ছাড়া ব্রিজের দুই পাশে থাকা জানজায়গীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেডিএবি বিদ্যালয়, লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পানাউল্লাহ দাখিল মাদ্রাসা, কামাল খামার আলিম মাদ্রাসা সহ ৪টি হাফেজি মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্রিজটির ওপর দিয়ে চলাচল করেন।রুপার খামার জামে মসজিদের ইমাম আব্দুল দাইয়ান (৩৮) বলেন, আমি প্রতি সপ্তাহে এই ব্রিজের উপর দিয়ে বাইক চালিয়ে মসজিদে নামাজ পড়াতে যাই। গত সপ্তাহেও এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করেছি। আজ এসে দেখি সেতুটি দেবে গেছে। সেতুর কাছে এলাকাবাসী না থাকলে বাইক পারাপার করতে পারতাম না। নামাজের সময় শেষ হয়ে যেতো। আমার মত অনেক পথচারী এসে আবার ফিরে চলে যান।ধররনীবাড়ী লতিফ রাজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আকসানুল ইসলাম (৯ম শ্রেণী), রাকিবুল ইসলাম (৭ম শ্রেণী) ও রুপারখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহিমা খাতুন (৫ম শ্রেণী), সামিউল ইসলাম (৪র্থ শ্রেণী) শিক্ষার্থী সহ আরও অনেক শিক্ষার্থী বলেন, ব্রিজটি দেবে যাওয়ায় আমাদের স্কুলে যেতে সমস্যা হয়। আমাদের বাড়ি থেকে বিদ্যালয়ের দুরুত্ব অনেক বেশি হওয়ায় অটোরিকশা ও সাইকেলে করে যেতাম। এখন ব্রিজের উপর দিয়ে যান চলাচল একদম বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষের কাছে নতুন করে দ্রুত ব্রিজ নির্মাণের দাবি জানাই।এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার মো. ফিজানুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরিদর্শন করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page