২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক। পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

লোহাগাড়ায় কাদার রাজত্বে দুর্ভোগ ৯ গ্রামের মানুষের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের সংযোগস্থল গাবতল-পহরচাদা সড়কের প্রায় এক কিলোমিটার কাঁচা অংশ দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও গর্তে পরিণত হয়, আর এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে নয়টি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ ও শিক্ষার্থীদের।দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা। নির্বাচন এলেও উন্নয়নের দেখা মেলে না বলে অভিযোগ তাদের। সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও কর্মকর্তারা শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গাবতল-পহরচাদা সড়ক দিয়ে পুটিবিলার পহরচাদা বড়য়া পাড়া, মাইল্যা কাটা, খনির পাড়া,আদর্শ গ্রাম, মাদাকাটা জোড়, আলী ঘোনা, খেদার ঘোনা, পশ্চিম পহরচাদা, পূর্ব পহরচান্দা এলাকার মানুষ চলাচল করেন। সড়কের প্রায় এক কিলোমিটার অংশ কাঁচা হওয়ায় বর্ষাকালে চরম দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয়দের। আর বর্ষা মৌসুম শেষ হয়ে গেলেও মাঝে-মধ্যে হালকা-পাতলা বৃষ্টি হওয়ায় এ সড়কের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির কাঁচা অংশ নাজুক থাকায় পরিবহন খরচ দ্বিগুণ বেড়েছে। নির্বাচন আসে, নির্বাচন যায়, নির্বাচিত হয় জনপ্রতিনিধি কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাদা ও কর্দমাক্ত পানি। হাঁটতে গিয়েই পা আটকে যাচ্ছে, অনেক জায়গায় আবার পানি জমে ছোটখাটো গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেউ খালি পায়ে, কেউবা জুতা হাতে নিয়ে চলাচল করছেন। বিদ্যালয়ে আসা-যাওয়ায় শিক্ষার্থীদের কষ্টের যেন সীমা নেই। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশাকে কয়েকজন মিলে ঠেলে নিতে দেখা গেছে।এ বিষয়ে পুটিবিলা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইকবাল জানান, কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের সংযোগস্থল গাবতল-পহরচাদা সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। সড়টির কাঁচা অংশে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।লোহাগাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইফরাত বিন মুনির জানান, সড়কের কাঁচা অংশ পাকাকরণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বাজেট আসলে দ্রুত কাজ শুরু করা হবে।লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, স্থানটি সরেজমিন পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page