১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> মুরাদুল ইসলাম মুরাদ কুড়িগ্রাম, বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে।রবিবার সকাল সোয়া ১১ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন করেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ, মো. হুমায়ুন কবীর, বীর আবুল কালাম আজাদ, পল্লি চিকিৎসক নজরুল ইসলাম বাচ্চু প্রমূখ।জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাইটকামারী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর মোহাম্মদ মোল্লা ও সহকারি শিক্ষিকা ইশরাত জাহানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা প্রকার ভয়ভীতি ও বসতবাড়ি ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করে এবং উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করেন। পরে অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে নুরমোহাম্মদ বাদী হয়ে তিনজনকে বিবাদী করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।থানায় অভিযোগ করায় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে অভিযোগ প্রত্যাহার ও সহকারি শিক্ষক দুইজনের বদলী চেয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এর উদ্যোগে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জোর করে মানববন্ধনে অংশ গ্রহণ করায়। শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করায় তাদের অভিভাবকরা হতবাক হয়েছেন।ষষ্ঠ শ্রেণির ছাত্রী বিথি আকতার জানায়, তাদের দিয়ে জোর করে স্কুলের সামনে মানববন্ধন করানো হয়েছে।অভিবাবক মো. নজরুল ইসলাম জানান, তাদের সন্তানদের স্কুলে দিয়েছেন পড়াশোনার জন্য। কিন্তু স্কুলের লোকজন তাদের দিয়ে জোর করে মানববন্ধন করিয়েছেন। একজন শিক্ষকের পক্ষ নিয়ে অন্য একজন শিক্ষকের বিরুদ্ধে অবুঝ সন্তানদের ব্যবহার করা মোটেই ঠিক করেনি। কিন্তু আমাদের সন্তানদের নিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধারে মানববন্ধন করিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ।বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থী নিয়ে মানববন্ধন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুল চলাকালিন সময়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন করা ঠিক-বেঠিক আমি জানিনা। আপনারা নিউজটা ভাইরাল করিয়েন না। এটা নিয়ে মিমাংসার আলোচনা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page