২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

সাতকানিয়ায় সোনাকানিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ ইউপি সদস্যদের অনাস্থা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ করায় একই ইউপির অপরাপর সদস্যরা ক্ষিপ্ত হয়ে অনাস্থা জানিয়েছে। এই বিষয়ে সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ৭ জন সদস্য। অভিযোগের বিষয় তদন্ত করে সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা যায়, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমানে প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এই অভিযোগ করেন।
জানা যায়, সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যের লিখিত অভিযোগ চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার এসএমএন জামিউল হিকমা সাক্ষরিত ০৫.৪২. ১৫০০. ৭০১.৭০.০১৪.২৫.৫৭১ স্বারকমূলে যাচাই বাছাই পূর্বক সুস্পষ্ট মতামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রেরণ করেন।

বর্তমানে তদন্ত প্রতিবেদনের জন্য বিষয়টি সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে এসিস্ট্যান্ট প্রোগ্রামার ইঞ্জিনিয়ার আনোয়ার হোছাইনের কাছে তদন্তাধীন আছে।
চট্টগ্রাম জেলা প্রশাসককে দেয়া ইউপি সদস্যদের অভিযোগ পত্রে উল্লেখ করা হয় ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানের অনুপস্থিতিতে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার/ভূমির অধীনে পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব ভালো ভাবে পরিচালিত হয়ে আসছিল, কিন্তু চলতি বছরের ৭ আগস্ট জেলা প্রশাসকের দপ্তর থেকে পূর্বের চেয়ারম্যান প্যানেল থাকা সত্ত্বেও সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিউদ্দিনকে ১নং প্যানেল চেয়ারম্যান ঘোষণা করে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব অর্পন করা হয়, যা ইউপি সদস্যদের অবহিত করা হয়নি এবং নিয়মমতো দায়িত্ব অর্পণ করা হয়নি, সেই সাথে পরিষদের আগের প্যানেলকেও মূল্যায়ন করা হয়নি।
সাত সদস্যের স্বাক্ষরিত অভিযোগ পত্রে আরো উল্লেখ করা হয়, মহিউদ্দিন মেম্বার বিগত দিনে প্রকাশ্যে স্বৈরাচারের দোসর থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে নিয়মবহির্ভূত ভাবে তাকে (মহিউদ্দিনকে) সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের এই পবিত্র দায়িত্ব দেয়া হয়! এই নিয়ে জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই বিষয়ে এলাকার জনসাধারণ বিক্ষোভ, মানববন্ধন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এতে আইনশৃঙ্খলা বিঘ্ন হওয়ার যথেষ্ট কারন আছে। তাই জেলা প্রশাসক চট্টগ্রামকে বিষয়টি পূনরায় বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন ইউপির অন্য সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনাকানিয়ার একাধিক ব্যক্তি বলেন, মহিউদ্দিন মেম্বার বর্তমানে একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে নিয়মবহির্ভূত ভাবে নিজে নিজে প্যানেল চেয়ারম্যান (০১) সেজে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়কে বিশেষ মাধ্যমে নিয়ন্ত্রণ করে ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বভার নিয়েছেন।
এদিকে এই বিষয়ে তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন পলাশ তদন্তের বিষয়টি স্বীকার করে বলেন, মো. মহিউদ্দীন মেম্বারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব অর্পণ ও ১ নং প্যানেল চেয়ারম্যান ঘোষণায় দাখিল করা অভিযোগের বিষয়টি তদন্ত করছি। সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেছি, আরো কয়েবজনের সাথে কথা বলা বাকি আছে। আশা করছি বাকিদের সাথে কথা বলে শিগগিরই প্রতিবেদন জমা দিয়ে দিব।
এই বিষয়ে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. মহিউদ্দিন বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি জনসাধারণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করি, জনগণ আমাকে ভালোবাসে। আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page