৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে বাবা-মা ও স্ত্রীকে ‘প্রতিবন্ধী’ দেখিয়ে সরকারি ভাতা নেন কৃষকলীগ নেতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার এক চাঞ্চল্যকর ঘটনায় আলোচনায় এসেছেন রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের কৃষকলীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। অভিযোগ উঠেছে, তিনি তার বাবা, মা ও স্ত্রীকে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে সরকারি ভাতা নিচ্ছেন। শুধু তাই নয়, এই দম্পতি আরও ৩৫ জন সুস্থ নারী-পুরুষকে ভুয়া প্রতিবন্ধী কার্ড দিয়েছেন, যার মাধ্যমে প্রকৃত অসচ্ছল ও অসহায় প্রতিবন্ধীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। জানা গেছে, জাহাঙ্গীর আলম বাধাইড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, আর তার স্ত্রী পলিয়ারা একই ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য। তারা স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার প্রভাবে দীর্ঘদিন ধরে বেপরোয়া ছিলেন। এ সময় তারা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় নিজেদের স্বজন ও অনুসারীদের জন্য ভুয়া প্রতিবন্ধী কার্ড সংগ্রহ করেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সাদিউর রহমান তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, ইউপি সদস্য জাহাঙ্গীর তার পিতা নুরুল ইসলাম, মা জাহানারা বেগম ও স্ত্রী পলিয়ারাকে সুস্থ থাকা সত্ত্বেও দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী সাজিয়ে ভুয়া সনদ তৈরি করেছেন। আরও অন্তত ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের কেউই প্রকৃত প্রতিবন্ধী নন। অভিযোগে আরও বলা হয়, জাহাঙ্গীর ও তার স্ত্রী প্রতিটি কার্ডের জন্য সাত থেকে নয় হাজার টাকা করে ঘুষ নিয়েছেন। এমনকি এক প্রকৃত প্রতিবন্ধী আদিবাসী যুবক সুশীলের কাছ থেকে চার হাজার টাকা নিয়েও কার্ড দেননি। এ সংক্রান্ত একটি ভিডিও প্রমাণও প্রকাশ পেয়েছে, যেখানে ভুক্তভোগী নিজেই প্রতারণার বর্ণনা দিয়েছেন। অভিযোগকারী সাদিউর রহমান বলেন, “জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা ময়নার দাপটে বেপরোয়া ছিলেন। তার প্রভাবেই তিনি স্ত্রী ও আত্মীয়দের ভুয়া প্রতিবন্ধী কার্ড দিয়ে ভাতা নিচ্ছেন। সচ্ছল ব্যক্তিদের কাছ থেকেও টাকা নিয়ে কার্ড দিয়েছেন। অভিযোগের বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর বলেন, “আমার মা অসুস্থ, এখন কথা বলতে পারবে না। পরে সাক্ষাতে বলব। তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হোসেন খান বলেন, “আমরা তদন্ত করেছি। অভিযোগে উল্লেখ থাকা ১৭ জনের মধ্যে সাতজনের কার্ড পাওয়া গেছে, যার মধ্যে জাহাঙ্গীরের বাবা-মা ও স্ত্রীও রয়েছেন। তাদের ভাতা বন্ধ করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে। যাচাই শেষে যদি দেখা যায় তারা প্রকৃত প্রতিবন্ধী নন, তবে ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page