১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কোম্পানীগঞ্জ সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মায়ের লাশ দাফনে বাধা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগিয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>>নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ছেলেদের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ অমানবিক ঘটনার ২০ ঘন্টা পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয়।বৃহস্পতিবার (৯অক্টোবর) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাদপুর এলাকার এনু মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় বিরুপ সমালোচনার ঝড় ওঠে।স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মেয়ের বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিয়ে নিজ বাড়ী শাহাজাদপুর গ্রামে ইনু মিয়ার বাড়ীতে নিয়ে আসে। এসময় তার দু’ছেলে হাফেজ নজিব উল্ল্যাহ ও সাইফুল্লা’র মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এবং মায়ের লাশ দাফনে বাধা প্রদান করে। এঘটনায় এলাকার সমাজের লোকজন তাদেরকে দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও ব্যার্থ হয়। পরে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দু’ছেলের মধ্যে সমঝোতা করে বৃহস্পতিবার দুপুর ২টায় দাফন সম্পন্ন করা হয়।ছোট ভাই সাইফুল্লাহ বিগত আওয়ামী সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে জোর পূর্বক সমুদয় সম্পত্তি মা আমেনা বেগমকে জিম্মি করে তার অনুক‚লে লিখিয়ে নেয়। এ নিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত অপরাপর ভাই-বোন, ভগ্নিপতিসহ এলাকায় কয়েকবার শালিস- বৈঠক করলেও প্রতারক আওয়ামী ফ্যাসিস্ট সাইফুল্লাহ অমান্য করায় তাকে সামাজিক ভাবে সমাজচ্যুত করে একঘরে করে রাখা হয় বলে এলাকাবাসী জানায়।সাইফুল্লাহর অন্যায় সইতে না পেরে বৃদ্ধা আমেনা বেগম বেগমগঞ্জে মেয়ের জামাই বাড়িতে আশ্রিত থেকে মৃত্যু বরণ করেন।স্থানীয়রা আরও জানান, আমেনা বেগম মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর ২য় স্ত্রী। তার ছোট ছেলে সাইফুল্লাহ বিগত আওয়ামী লীগ সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে জোর পূর্বক সমুদয় সম্পত্তি মাকে জিম্মি করে তার নামে লিখিয়ে নেয়। এ নিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত অপরাপর ভাই-বোন, ভগ্নিপতিসহ এলাকায় কয়েকবার শালিস-বৈঠক করলেও প্রতারক সাইফুল্লাহ অমান্য করায় তাকে সামাজিক ভাবে সমাজচ্যুত করে একঘরে করে রাখা হয়। সাইফুল্লাহর অন্যায় সইতে না পেরে বৃদ্ধা আমেনা বেগম বেগমগঞ্জের চৌমুহনী এলাকায় মেয়ের জামাই বাড়িতে আশ্রিত থেকে মৃত্যু বরণ করেন।স্থানীয় সমাজের সভাপতি মাওলানা বিল্লাহ জানান, নজিব উল্ল্যাহ ও সাইফুল্লা’র মধ্যে মায়ের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিষয়ে সমাজে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করেও কোন সমধা না হওয়ায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আমাদের সমাজের সকলে মর্মাহত।এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে দুপুর ২টায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page