১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ইউএনওর অভিযানে ধরা পড়লো লোহাগাড়ার ভেজাল মিষ্টির কারখানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> নোংরা পরিবেশে তৈরি মিষ্টি ও আটক প্রতিষ্ঠানের মালিক আতিক উল্লাহ চৌধুরী: ছবি যায়যায়দিন চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খোঁজ মিলেছে ‘ক্লাসিকাল সুইটস’ নামের একটি ভেজাল মিষ্টির কারখানা। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১০ মণ মিষ্টি, দই, রসমালাই ও নিমকি ধ্বংস করা হয়।গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের ২নং ওয়ার্ডের মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই মাঈনুদ্দিন, এএসআই আবদুল আলী, ইউএনও কার্যালয়ের অফিস সহকারী বিধান মিত্রসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।ইউএনও মো. সাইফুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাজারজাত করায় ক্লাসিকাল সুইটস–এর মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ও ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ১০ মণ ভেজাল মিষ্টি ও নিমকি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক আতিক উল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে ‘প্রভাবশালী’ পরিচয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করে উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন দোকানে তা সরবরাহ করছিলেন।এ বিষয়ে অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কয়েকজন ব্যক্তি নিজেদের ‘সাংবাদিক নেতা’ পরিচয়ে ওই দোকানদারের সঙ্গে লেনদেনের বিষয়ে কথা বলছেন বলে অভিযোগ উঠেছে। কথোপকথনে তিনজনের নাম উঠে এসেছে—সাইফুল্লাহ চৌধুরী, রায়হান সিকদার ও মোক্তার হোসেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page