১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

শিশুদের বাসযোগ্য দেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে : অতি. জেলা প্রশাসক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>>চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা আমাদের চেয়ে অনেক স্মার্ট। শিশুদের বাসযোগ্য দেশ গড়তে আমাদেরকে এগিয়ে আসতে হবে। শিশুরা কিছু একটা বলার চেষ্টা করলে ‘থামো’ এ কথাটি পরিহার করতে হবে, তারা কি বলতে চায়–তা যেন আমরা সকলেই প্রাধান্য দিই। সন্তান অযোক্তিক কিছু বলার চেষ্টা করলে তাকে বুঝাতে হবে। কারণ তারাই আগামীতে নতুন দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। কোন শিশু আনন্দ–বিনোদন থেকে বঞ্চিত হতে পারবে না। এ জন্য পড়ালেখার পাশাপাশি তাদেরকে নীতি–নৈতিকতা শেখানোসহ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তিনি গতকাল সোমবার জেলা শিশু একাডেমি আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জেলা শিশু একাডেমি আয়োজিত দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’। চট্টগ্রাম জেলা প্রশাসন ও এনজিও সমূহের সহযোগিতায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। অনুষ্ঠানে যন্ত্রসংগীত, নাটক, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও আবৃত্তি পরিবেশন করা হয়।শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্‌ উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমির প্রশিক্ষক তানভীরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কিডস্‌ কালচারাল ইনস্টিটিউটের প্রধান নির্বাহী প্রফেসর ড. সৌরভ সাখাওয়াত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ–পরিচালক আতিয়া চৌধুরী ও বেসরকারী উন্নয়ন সংস্থা ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু। বক্তব্য রাখেন শিশু একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থী প্রতিনিধি দেবদুহিতা ঘোষ ও আকিব বিন ওয়াহিদ। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৌরভ সাখাওয়াত বলেন, শিশুদের ন্যায্য অধিকার নিয়ে আমরা সবাই কাজ করতে চাই। এজন্য সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরীর ৪১টি ওয়ার্ডে শিশুবান্ধব নগর প্রকল্প বাস্তবায়ন কাজ হাতে নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে শিশুদের স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ বাসযোগ্য নগর গড়ে উঠবে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।সভাপতির বক্তব্যে শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ্‌ উদ্দিন বলেন, আমরা জিও–এনজিওসমূহের সমন্বয়ে শিশুবান্ধব নগর গড়তে চাই। এ লক্ষ্যে চসিক উদ্যোগ নিয়েছে। কোন শিশু যাতে তার ন্যায্য অধিকার থেকে বাদ না পড়ে সে বিষয়টি দেখতে হবে। শিশুদের নিয়ে বৈষম্যহীন সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা–ওয়ার্ল্ড ভিশন, ইপসা, মমতা, ঘাসফুল, কারিতাস, ব্র্যাক, কিডস্‌ কালচারাল ইনস্টিটিউট, বনফুল, কোডেক, অপরাজেয় বাংলাদেশ, প্রত্যাশী, ব্রাইট বাংলাদেশ ফোরাম, উষা নারী উন্নয়ন সংস্থা, সংশপ্তক, ইকো ফাউন্ডেশন, টিআইবি, এসওএস শিশু পল্লী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, ইলমা, দৃষ্টি ও ভোরের আলো। প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page