১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা শুরু হয়েছে।সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন বৌদ্ধ বিহারে ছোয়াইং দান, ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।উৎসবকে ঘিরে বান্দরবানের বিহারগুলো এখন উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে । দায়ক-দায়ীকা, নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-যুবতীসহ সব বয়সের মানুষের সরব অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে পাহাড়ি জনপদ।তিন দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এতে  ফানুস উড়ানো, পিঠা তৈরি, রথ টানা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠিত হবে প্রবারণা পূর্ণিমার প্রধান আকর্ষণ ফানুস উৎসব, যেখানে আকাশভরা ফানুস উড়িয়ে আনন্দ ভাগাভাগি করবেন অংশগ্রহণকারীরা।বৌদ্ধ ধর্মমতে, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালনের পর প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। এই দিনে গৌতম বুদ্ধের মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ এবং ধর্মচক্র প্রবর্তনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয়।

মারমা সম্প্রদায়ের একদল যুবক-যুবতী বলেন, “এই দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। সকালে ছোয়াইং দান করেছি, প্রদীপ জ্বালিয়েছি, প্রার্থনা করেছি। বিকেলে সবাই মিলে ফানুস উড়াব। এটা আমাদের মিলনমেলার দিন, বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ করার সুযোগ।”উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বান্দরবান জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, “এটি বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম বৃহৎ উৎসব। উৎসবটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাক ও ইউনিফর্মে মোতায়েন থাকবেন।”তিন দিনব্যাপী এই উৎসব আগামী ৭ অক্টোবর রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page