২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সাবেক ইউপি সদস্যের ওপর হামলা: জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ এশিয়ান গেমস: অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য কোচ ও ক্রীড়াবিদ পাঠানোর নির্দেশ প্রতিমন্ত্রীর মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে ৪.৫ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল জাহাজ কাটার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ চট্টগ্রাম ডিসির ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ছাত্ররাজনীতির অন্দরমহলের গল্প ঢাকার ৪১৬ বছর পূর্তি: ঢাকাই সিনেমার ৫৮ গুণীজনকে সম্মাননা প্রদান ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ জাহ্নবী কাপুর, ৫৫২টি লিংক সরানোর নির্দেশ
আন্তর্জাতিক:
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার
     
             

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সীতাকুণ্ড প্রতিনিধি >>> সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ৪০০ কর্মকর্তার চাকুরি ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। শনিবার বেলা ১১টা থেকে তারা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করায় গুরুত্বপূর্ণ এ সড়কে কমপক্ষে দীর্ঘ ২৫ কি.মি. যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীসহ হাজার হাজার সাধারণ মানুষ। প্রথমে তারা একঘণ্টা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে মানববন্ধন কর্মসূচি পালন করলেও পরে তারা সড়কে উঠে আসেন এবং প্রায় একঘণ্টা তারা সড়কে অবস্থান করেন। পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।সংশ্লিষ্টদের অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি তাদের ৪০০ কর্মকর্তাকে ‘অন্যায়’ভাবে চাকুরিচ্যুত করে। এছাড়া আরো সাড়ে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে রাখে। চাকুরিচ্যুত এ কর্মকর্তারা তাদের বেতন পাচ্ছেন না। তাদের একাউন্ট ও এটিএম কার্ড লক করা হয়েছে। এতে করে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। ফলে বাধ্য হয়ে তারা শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং শেষে প্রায় এক ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে চাকুরি ফিরিয়ে দেয়ার দাবি করেন।ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. এমদাদ হোসেন, কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন, আশরাফুল হক ও মুক্তার রশিদসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, হঠাৎ করে ইসলামী ব্যাংকের ৪০০ কর্মকর্তাকে চাকুরি থেকে ছাটাই করা হয়েছে। আরো সাড়ে ৫ হাজার জনকে ওএসডি করে রাখা হয়েছে। আমাদের একাউন্ট লক করে রাখা হয়েছে। আমাদের বেতন বন্ধ করে দেয়া হয়েছে। এটিএম কার্ডও লক করে দেয়া হয়েছে। অথচ যাবতীয় নিয়ম মেনেই আমরা চাকুরি পেয়েছি। এখন আমাদেরকে স্বৈরাচারসহ নানান ট্যাগ দিয়ে নির্মম ব্যবহার করা হচ্ছে। যারা চাকুরিচ্যুত তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা সুবিচার প্রার্থনা করছি। চট্টগ্রামবাসীর প্রতি সুবিচার করে আমাদের চাকুরি ফিরিয়ে দেয়া হোক। অন্যথায় আমাদেরকে এভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন হাজারো আন্দোলনকারী ব্যাংক কর্মকর্তা।এদিকে টানা আন্দোলনে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সীতাকুণ্ডের ফৌজদারহাটের দক্ষিণে চট্টগ্রামের অলংকার থেকে উত্তরে কুমিরা পর্যন্ত দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ নানান জরুরি পরিষেবা এবং অন্যান্য হাজার হাজার যানবাহন। সীতাকুণ্ডের এক বাসিন্দা মো. রবিউল হোসেন বলেন, তার এক আত্মীয় স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে যাবার উদ্দেশ্যে পথে বের হয়ে অ্যাম্বুলেন্সসহ ভাটিয়ারী বিএম গেট এলাকায় তারা আটকে পড়েন। এতে প্রায় এক ঘণ্টা রোগীটি অ্যাম্বুলেন্সে বিনা চিকিৎসায় ছটপট করেন। প্রায় এক ঘণ্টা পর কোনো ভাবে তারা ধীরে ধীরে চট্টগ্রামে পৌঁছান।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান। তিনি বলেন, আমি এ ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। অনেকক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের নানা ভাবে বোঝানো হয়েছে। এদিকে অবরোধকারীদের সরিয়ে দিতে সীতাকুণ্ড সার্কেলের এডিশনাল এসপি লাবিব আব্দুল্লাহর নেতৃত্বে থানা ও হাইওয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। লাবীব আব্দুল্লাহ বলেন, ব্যাংক কর্মকর্তারা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন। তাদের প্রায় এক ঘণ্টার অবরোধে সড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ অসংখ্য গাড়ি আটকে পড়ে। এতে চরম দুর্ভোগ সৃষ্টি হলে আমরা তাদেরকে রোগীদের ও সাধারণ মানুষের হয়রানির কথা বিবেচনা করে অবরোধ তুলে নিতে অনুরোধ করি। পরে তারা অবরোধ থেকে সরে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page