৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর ও লুট,আহত-৫।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুরনবী আহমেদ চট্টগ্রাম বিভাগিয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের কর্মচারীসহ ৫জনকে পিটিয়ে আহত করে।বুধবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই এলাকার মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিসমিল্লাহ ট্রেডার্সের অফিস ভাংচুর, মালামাল ও ক্যাশ থেকে ২০লাখ টাকা লুট করে নিয়ে যায়।আহতরা হলো, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ মাহিদুল ইসলাম সিয়াম, অফিস সহকারি আবু ছায়েদ, এক্সেভেটর চালক মোঃ ইউছুফ, কর্মচারী ছায়েদল হক হৃদয় ও আইয়ুব আলী সোহাগ। আহতদেরকে প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।এ ঘটনায় কবিরহাট থানায় বুধবার রাতেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ মাহিদুল ইসলাম সিয়াম বাদী হয়ে ৫জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫৫-৬০ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। এ ঘটনার ২৪ ঘন্টার পার হওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ রয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ীক পূর্ব বিরোধের ঘটনার মিমাংসিত বিষয় নিয়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ হোসাইন কবিরের সাথে হামলা লুটপাটের নেতৃত্বে থাকা মোতাক্কেল বিল্লাহ প্রকাশ সোহেল সিরাজীর সাথে বিরোধ দেখা দেয়। ব্যবসায়ী হোসাইন কবিরের ব্যবসায় লাভ ও উন্নতি দেখেই এ বিরোধের সূত্রপাত। এর জের ধরে লোভের বশবর্তী হয়ে প্রতিষ্ঠানটি জোরপূর্বক জবর দখল করার উদ্দেশ্যে সোহেল সিরাজীর নেতৃত্বে নিরব সিরাজী, আনসার উল্যাহ, ইসমাইল হোসেন সৈকত, শাহাদাত হোসেনসহ ৫৫-৬০ জনের দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট করে। তারা প্রথমে বিপুল সংখ্যক ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পরে ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডার্সে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অফিসে প্রবেশ করে সকলকে পিটিয়ে জখম করে বের করে দেয়। এসময় ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। ক্যাশ ভেঙ্গে ২০লাখ টাকা, কর্মচারীদের পকেটে থাকা ৯হাজার ৮শ ৮০টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ভয়ভীতি দেখিয়ে চলে যায়।এবিষয়ে জানতে চাইলে মোতাক্কেল বিল্লাহ প্রকাশ সোহেল সিরাজী বলেন, ঘটনাটি সম্পূর্ণ অসত্য। ্ ধরনের ঘটনা ঘটেনি এবং প্রতিষ্ঠানটির মালিক আমি নিজেই বলে দাবী করেন।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া প্রথমে অভিযোগের বিষয়ে অস্বীকার করলেও পরে বলেন, ঘটনাটি কোম্পানীগঞ্জ থানার এলাকায় হয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা লিখলেও কী, না লিখলেও বা কী।একই বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাস্থলটি কবিরহাট থানা এলাকায় হওয়ায় ওই থানায় অভিযোগ দেয়া হয়েছে। কবিরহাট থানার ওসির বক্তব্যে ঘটনাস্থল কোম্পানীগঞ্জ বলার পর তিনি বলেন, আমাদের থানা মধ্যে হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page