১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

টেকনাফে পাচারের শিকার নারী ও শিশুসহ ৮ জন উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

উখিয়া-টেকনাফ প্রতিনিধি >>> কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার গহীন পাহাড়ে একটি গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (১ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু নারী ও শিশুকে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে।এই তথ্যের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ মোট ৮ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়। তারা সবাই অবৈধভাবে সাগরপথে বিদেশে পাচারের শিকার হওয়ার পথে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারচক্রের সদস্যদের ধরতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানব পাচার একটি ভয়াবহ আন্তর্জাতিক অপরাধ। বাংলাদেশ কোস্ট গার্ড মানব পাচার রোধে তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page