২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি ঘুষ.সাইট: দুই দিনে জমা পড়ল ১৩ কোটি ৬৫ লাখ টাকার ঘুষের অভিযোগ গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন অর্জুন রামপাল জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের প্রাণহানি: তদন্তে উঠে এল নতুন তথ্য নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে মারেসকার শুভসূচনা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

ঐক্য রক্ষা না করলে নতুন ষড়যন্ত্র থামানো যাবে না আইআইইউসি’র অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> অন্তরবর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মুসলিম উম্মাহর ঐক্য, আস্থা ও উদার দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা যেন কখনো ভুলে না যাই একটি ফুলে বসন্ত আসে না, বসন্ত এলে বাগানের প্রতিটি গাছেই ফুল ফুটে। আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা হারানো যাবে না। তিনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসান এবং তিনিই ইচ্ছা করলে ক্ষমতাচ্যুত করেন। গতকাল শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম রি–ইউনিয়ন ২০২৫–এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু বকর রফিক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভূঁইয়া এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস–চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ শুধু জ্ঞানচর্চার ক্ষেত্র নয়, এটি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবতার আদর্শ ছড়িয়ে দেওয়ার এক উজ্জ্বল মাধ্যম। এ ধরনের অ্যালামনাই রিইউনিয়ন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দ্বার উন্মোচন করে। আমাদের লক্ষ্য হচ্ছে আধুনিক জ্ঞান ও ইসলামী শিক্ষার সমন্নয়ে মানবকল্যাণমুখী সমাজ গঠন। প্রাক্তন শিক্ষার্থীদের এই একাত্মতা সেই প্রয়াসকে আরও এগিয়ে নেবে।প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। এখানে আছেন দেশের গুণী শিক্ষকরা, যাদের সান্নিধ্যে থেকে শিক্ষার্থীরা জ্ঞান ও চরিত্র গঠনের অনন্য সুযোগ পাচ্ছে। সুযোগ সবসময় আসে না, আজ যখন কথা বলার সুযোগ এসেছে, সেটি আমাদের কাজে লাগাতে হবে। ইসলামী স্টাডিজ এবং ইসলামের ইতিহাস নিয়ে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।খালিদ হোসেন আরও বলেন, বিবাদ, ভিন্নতা আর বিভাজন আমাদের পিছিয়ে দেয়। ছোট মানসিকতার মানুষ দিয়ে বড় কাজ হয় না। কর্ণফুলী নদী দেখে যদি কেউ মনে করে এটাই শেষ, তাহলে বঙ্গোপসাগরকে কখনো দেখা যাবে না। আমাদের এমন নেতৃত্ব খুঁজে বের করতে হবে, যিনি আমাদের ঈমান রক্ষা করতে পারবেন এবং ইসলামী মূল্যবোধে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। দীর্ঘদিন পর আমাদের জন্য এক ব্যানারের নিচে এক হওয়ার বিরল সুযোগ এসেছে। এই ঐতিহাসিক মুহূর্ত হাতছাড়া হলে ভবিষ্যতের ইতিহাস কঠিন হবে। আমাদের অবশ্যই এই ঐক্য ধরে রাখতে হবে।ড. আলী হোসাইন ও এরশাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুরআনিক সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. শফিকুর রহমান আযহারী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী। অনুষ্ঠানে রিইউনিয়ন স্মারকের মোড়ক উন্মোচন করা হয়। অ্যালামনাই, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page