৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চাটখিলে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ৷ চাটখিল নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলের জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে চাটখিল বাজার আনিতাশ ফিলিং স্টেশন এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান।সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, পৌরসভা জামায়াতের আমির মাওলানা আকতার হোসেন, পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন প্রমুখ।বক্তারা বলেন, দেশ বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে এগোচ্ছে। ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়েছে সেগুলো উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার পতনের পরে দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিলো এবং সংবিধানগত শূন্যতা সৃষ্টি হয়েছিল। এ প্রেক্ষাপটে জনগণের অভিপ্রায়কে সামনে রেখে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে নানা সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিভিন্ন কমিশন গঠিত হয়েছে ।বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনগুলোর সুপারিশের মধ্যে থেকে ৮৪টি প্রস্তাব সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে । যদিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলসমূহের মতভেদ থাকায় একাধিক সিদ্ধান্ত গ্রহণ অসম্ভব হয়েছে বলে তারা মনে করেন।সমাবেশে অংশগ্রহণকারীরা জাতীয় ঐক্য এবং গণআন্দোলনের মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই বলে জোর তাগিদ প্রদান করেন। একই সঙ্গে তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান—জাতীয় স্তরে গ্রহণযোগ্য ও আইনগত ভিত্তিসহ ‘জুলাই জাতীয় সনদ’ কার্যকর করার ব্যবস্থা নিতে হবে এবং ওই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এমন নিশ্চয়তা দিতে হবে।সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবির কথা উত্থাপন করেন। (১) জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংশোধনী গ্রহন, (২) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা, (৩) ভোটকেন্দ্র দখল ও কালো টাকার ব্যবহার, ভোটে অপতৎপরতা ও পেশিশক্তি প্রদর্শন বন্ধ করা, (৪) পদ্ধতিগতভাবে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট ও দক্ষ আইনপ্রণেতা তৈরির লক্ষ্য স্থির করা এবং (৫) গণহত্যা মামলার বিচার, দুর্নীতি দমন ও রাষ্ট্রসংস্কারের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পুনরাবর্তন রোধ করা। বক্তারা এ দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ গণআন্দোলনের পথে যাওয়ার ঘোষণা দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 

You cannot copy content of this page