১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নড়াইলের বৃদ্ধের গলা কাটা লাশ মিললো বাঁশ বাগানে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আকবার ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। তিন পেশায় ইজিবাইক চালক ছিলেন।স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় ইজিবাইক চালক আকবার ফকির। রাতে বৃদ্ধ আকবার আর বাড়িতে ফেরেননি। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের সাথে গামছা দিয়ে হাত-পা বাঁধা বৃদ্ধ আকবার ফকিরের জবাই করা মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। এসময় মৃতদেহটির গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিলো। পরে নড়াইল সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে রহস্য এখনো পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয় নাই।নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বলেন, আকবার ফকির নামে এক বৃদ্ধর গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। খুনিদের দ্রুত খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page