২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রিমিয়ার লিগে ম্যান সিটির নাটকীয় জয়, লিভারপুলের পয়েন্ট উদ্ধার বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি ঘুষ.সাইট: দুই দিনে জমা পড়ল ১৩ কোটি ৬৫ লাখ টাকার ঘুষের অভিযোগ গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন অর্জুন রামপাল জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা রংপুরে শিক্ষক পরিবারের চার সদস্যের প্রাণহানি: তদন্তে উঠে এল নতুন তথ্য নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে মারেসকার শুভসূচনা হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

মোংলায় রাতের আঁধারে ড্রেজিংয়ের বালু ফেলে চিংড়ি ঘের ভরাট, প্রশাসনের বিভিন্ন দপ্তরে ক্ষতিগ্রস্তদের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা প্রতিনিধি >>> মোংলার জয়মনি ও কাটাখালী এলাকায় রাতের আঁধারে কয়েকটি চিংড়ি ঘের ড্রেজিংয়ের বালু ফেলে ভরাটের অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই বালু ভরাটের ফলে ওই চিংড়ি ঘেরগুলোর কয়েক লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ছুটে এসে বালু ভরাট বন্ধ করতে লিখিত অভিযোগ দিয়েছেন। মোংলা থানায়ও অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।লিখিত অভিযোগে ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষী শ্যামল অধিকারী, বিপুল মন্ডল, বিধান মন্ডল, আঃ জববার বেপারী, আবুল কালাম হাওলাদার, আবুল তালুকদার, লালমন বিবি ও আব্দুল মান্নান তালুকদার বলেন, উপজেলার জয়মনিরঘোল ও কাটাখালী এলাকায় বিএস খতিয়ান-৩০, ৩৫, ৪১, ১১০, ১১৬, ১৪৮, ১৬২, ২০১, ৩২১, ৩০৮:৫৭,৪০ ২,৪২৪, ৪২৫,৪৫৬ ও ৫১৭,৫১৯ দাগের চিংড়ি চাষ করা জমিতে এ,জেড নামের একটি ড্রেজিং কোম্পানি রাতের আঁধারে নদীর বালু ফেলে ভরাট করে ফেলে। এতে তাদের কয়েক লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। তবে বালু ফেলতে বাঁধা দিলে তাদের কথা শোনেনি কোম্পানিটি। তাই এখন জমিতে বালু ফেলা বন্ধ করাসহ ভরাটকৃত জমির ক্ষতিপূরণ পেতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।তবে ড্রেজার কোম্পানি এ,জেড ড্রেজিং কোম্পানির স্থানীয় প্রতিনিধি আফসার উদ্দিন বলেন, এ বিষয়ে জানতে হলে আমাদের অফিসে যোগাযোগ করেন।ক্ষতিগ্রস্তদের মধ্যে বিধান মন্ডল বলেন, কোন কিছু না জানিয়ে রাতের আঁধারে এ,জেড ড্রেজিং কোম্পানি তাদের মাছের ঘের কেটে ড্রেজিংয়ের বালু ফেলে ভরাট করে ফেলে। এতে তার তিন লাখ টাকার মাছ মরে ক্ষতি হয়েছে। একটি এনজিও থেকে ঋন নিয়ে মাছ চাষ করছিলেন তিনি। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম ‘!আবুল কালাম হাওলাদার বলেন, ‘রাতের আঁধারে তার জমিতে বালু ফেলে মাছের ঘের ভরাট করে দিয়েছে এ,জেড কোম্পানি। এ সময় তাদের লোকজনকে বাঁধা দিলে তারা কথা শোনেনি। ড্রেজিংয়ের কোম্পানি কোন অধিকারে অন্যের জমিতে বালু ফেলে এমন ক্ষতি করল?আবুল হোসেন হাওলাদার বলেন, আমার পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন কয়েক বছর ধরে চিংড়ি চাষ করে জীবিকা চালাচ্ছিলাম। কিন্তু হঠাৎ গত রাতে এ,জেড ড্রেজিং নামের একটি কোম্পানি তাদের কিছু না জানিয়ে মাছের ঘেরে বালু ফেলে ভরাট করে দিয়েছে। এ,জেড ড্রেজিং কোম্পানির বিচার এবং তাদের ক্ষতিপূরণ চান তারা।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকটি মাছের ঘের কেটে বালু দিয়ে ভরাট করা হয়েছে। এছাড়া ড্রেজিংয়ের বালুর চাপ পাশ্ববর্তী এলাকায় গিয়ে ভরাট হয়েছে কৃষি জমিও।নাম প্রকাশ করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, এসব জমি ভরাট করা হচ্ছে, বিক্রির বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে তাদের। উপজেলার বিভিন্ন স্থান জুড়ে যেভাবে ভরাট হচ্ছে কৃষি জমি এভাবে চলতে থাকলে আর ফসল করা সম্ভব হবে না।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমীকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেনি।মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির না ঘটে সেজন্য ঘটনাস্থলে পুলিশের নজরদারী রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page