৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে শিব নদীর তীরে বিরল প্রজাতির বিশালাকৃতির পাখির দেখা,এলাকায় চাঞ্চল্য

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার শিব নদীর তীরঘেঁষা পাহাড়ের গাছের ডালে বিরল প্রজাতির এক বিশালাকৃতির পাখি দেখা গেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, পাখিটির আকার ছিল একেবারে বড়সড় বিড়ালের মতো, যা দেখে প্রথমে অনেকেই ভয় পেয়ে যান। হঠাৎ এমন এক প্রাণীর দেখা মেলায় স্থানীয়দের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ ও কৌতূহল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিব নদীর পাড়ের একটি উঁচু গাছের ডালে বসে থাকতে দেখা যায় পাখিটিকে। এর গায়ে বাদামি-কালো রঙের ছোপ, লম্বা লেজ এবং বড় বড় চোখ বিশেষভাবে নজর কাড়ে। কিছুক্ষণ আশপাশ পর্যবেক্ষণ করার পর পাখিটি ডানা মেলে ধীরে ধীরে উড়ে যায়। স্থানীয় কৃষক আশরাফুল ইসলাম বলেন,এত বড় পাখি আমি জীবনে প্রথমবার দেখলাম। দেখতে অনেকটা পেঁচার মতো লাগছিল, তবে আকারে অনেক বড়। প্রথমে ভয় পেয়েছিলাম, পরে সবাই মিলে ছবি তুলেছি। এছাড়াও এলাকাবাসীর অনেকেই মোবাইল ফোনে পাখিটির ছবি ও ভিডিও ধারণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করছেন, এটি সম্ভবত কোনো বড় প্রজাতির পেঁচা বা নিশাচর শিকারি পাখি। পরিবেশপ্রেমী ও স্থানীয় অর্কিড স্কুলের শিক্ষক মিজানুর রহমান বলেন,শিব নদীর তীরবর্তী পাহাড় ও ঝোপঝাড় অনেক বিরল পাখির নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু বন উজাড় ও মানুষের অনুপ্রবেশ বাড়ায় এসব প্রাণী-পাখির সংখ্যা দ্রুত কমছে। বনাঞ্চল রক্ষা করা গেলে এ ধরনের বিরল পাখিরা এখানে নিরাপদে বসবাস করতে পারবে।”তানোরের সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা স্থানীয় প্রশাসনের কাছে শিব নদী ও আশপাশের পাহাড়ি অঞ্চলকে সংরক্ষিত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ নিলে কেবল বিরল পাখি নয়, অন্যান্য জীববৈচিত্র্যও রক্ষা পাবে। প্রকৃতি সংরক্ষণকর্মীরা বলছেন, এ ধরনের পাখির উপস্থিতি প্রমাণ করে এখনো শিব নদী ও এর তীরবর্তী বনাঞ্চলে জীববৈচিত্র্য টিকে আছে। তবে সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এরা বিলুপ্ত হয়ে যেতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 

You cannot copy content of this page