১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চকরিয়ার স্বামীর মারধরে স্ত্রী নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চকরিয়া সংবাদদাতা >>> কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে স্বামীর মারধরে হুসনারা বেগম (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাকের কাছে নেওয়ার পর ওই গৃহবধূ মারা যান।বিজ্ঞাপন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এ ঘটনায় নিহতের স্বামী এমরানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এমরান ওই এলাকার ছৈয়দুল আমিনের ছেলে। এই দম্পতির ৮ মাস বয়সী এক শিশু সন্তান রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, হুসনারা বেগমের স্বামী মো. এমরানের সঙ্গে মঙ্গলবার রাতে রান্না করা তরকারি নষ্ট হওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে মারধরের ঘটনা ঘটে। বুধবার বিকেলে আহত স্ত্রীকে স্থানীয় আজিজনগর এলাকায় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন উখিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পিটিয়ে আহত করার পরদিন হুসনারা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। গৃহবধূর মাথার দুপাশে ফোলা জখম রয়েছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এমরানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page