১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

জামায়াত ক্ষমতায় এলে সারের জন্য আত্মাহুতি দিতে হবে না- এডভোকেট ইয়াসিন আলী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সংবাদদাতা,নাগেশ্বরী,কুড়িগ্রাম >>> দুইশ টাকার সার আজ বিক্রি হচ্ছে ষোলশ টাকায়- এই অভিযোগ তুলে কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশ ও কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের ভোটে ক্ষমতায় এলে কৃষকদের আর সারের জন্য লাইনে দাঁড়াতে হবে না। সহজ শর্তে সার, বীজ, কীটনাশক ও কৃষিঋণ দেওয়া হবে।তিনি আরও বলেন,ইসলামি শ্রমনীতি বাস্তবায়িত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আতাউর রহমান বলেন, যুগের পর যুগ কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের দাবি উপেক্ষিত হয়েছে। তবে সংগঠিত শক্তির সামনে আর কোনো অবহেলা টিকতে পারবে না।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, কৃষি আইডি কার্ড কৃষকদের জন্য নতুন পরিচিতি ও মর্যাদা এনে দিয়েছে, যা ভবিষ্যতে অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা আমীর জামায়াতে ইসলামী আব্দুল মান্নান মিয়া বলেন, কৃষকই দেশের প্রাণশক্তি। কৃষককে সম্মান না দিলে দেশের উন্নয়ন সম্ভব নয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি এরশাদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এমদাদুল হকসহ স্থানীয় কৃষক-শ্রমিক নেতৃবৃন্দ।সমাবেশে প্রায় ২হাজার কৃষকের মাঝে কৃষি আইডি কার্ড বিতরন করা হয়। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান আয়োজকরা।কৃষি কার্ড হাতে কৃষকদের মুখে ফুটে ওঠে আনন্দ। তারা বলেন, এই স্বীকৃতি আগে কখনো পাইনি। এখন আমরা গর্বিত ও সংগঠিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page