২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত ৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ধান কেটে সাবাড় করলেও মিলছে না প্রতিকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> বিষ টোপ ব্যবহার করেও ইঁদুর দমন হচ্ছে নাইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতি দিশেহারা কৃষক বরেন্দ্র অঞ্চলে এবারে আমন ধানক্ষেতে ব্যাপকভাবে ইদুরের আক্রমণ দেখা দিয়েছে। ক্ষেতের কাঁচা ধান কেটে সাবাড় করে ফেলছে ইঁদুরের দল। আমনের মাঝামাঝি সময়ে ইঁদুরের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা।

চলছে ভাদ্র মাস। বৃষ্টির পানিনির্ভর বরেন্দ্র এখন সবুজে সবুজে ভরে উঠছে পুরো মাঠ। সেই সঙ্গে রঙিন হয়ে উঠছে প্রান্তিক কৃষকের স্বপ্ন।

মাঠজুড়ে এখন সবুজ স্বপ্নের ছড়াছড়ি। এমন
সময় আমনের মাঝামাঝির মুহূর্তে ক্ষেতের
কাঁচা ধান কেটে সাবাড় করে ফেলছে ইঁদুরের
দল। ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছে কৃষকরা।

বরেন্দ্র অঞ্চলের কৃষকরা জানান, ক্ষেতে পোকা আক্রমণ করলে কীটনাশক প্রয়োগ করে পোকা দমন করা যাচ্ছে। কিন্তু ইঁদুর দমন করা যাচ্ছে না। তাই সরকারকে ইঁদুর দমনে নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে। যেন সব কৃষক ইঁদুর থেকে রক্ষা পান। না হলে ক্ষেতের অর্ধেক ফসল ইঁদুরের পেটে চলে যাবে। লোকসানে পড়বে কৃষক।

ইঁদুরের কবল থেকে রক্ষা পেতে সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষক। কৃষকরা ক্ষেতে বিষ মাথা বিভিন্ন পদ্ধতিতে টোপ, আতব চালের টোপ কিংবা ফাঁদ পেতেও কোনো প্রতিকার পাচ্ছেন না।

রাজশাহী অঞ্চলের জেলা-উপজেলা ও মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান,

শুধু বিষ টোপ নয়, কলাগাছ, লাঠি কিংবা বাঁশের কঞ্চিতে পলিথিন বেঁধে দিলে ও রাতে ফসলের ক্ষেতে টায়ার পোড়ানোর পদ্ধতি ব্যবহার করলে ইঁদুর কিছুটা ভয়ে ক্ষেত ছেড়ে চলে যাবে। কৃষকদের দেয়া হচ্ছে পরামর্শ।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে তথ্যমতে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার ৩৮৭ হেক্টর জমিতে। এর মধ্যে পোকা দমনের পদ্ধতিতে পার্চিং-লগ, লাইন এবং ধঞ্চে গাছ লাগানো হয়েছে প্রায় ৪০-৪৫ হাজার হেক্টর জমিতে। এছাড়াও রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হচ্ছে তিন লাখ ৫০ হাজার হেক্টরের ওপরে।

ইঁদুরের দ্বারা দেশে বছরে ক্ষতি হয় ৭০০ কোটি টাকারও বেশি ফসল। ২০১৪-১৫ সালে ইঁদুর দ্বারা মোট ৭২৩ কোটি ৭২ লাখ সাত হাজার ৩৫৫ টাকার শুধু ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে। রাজশাহী ধান গবেষণা ইন্সটিটিউটের প্রধান কর্মকর্তা কৃষি বিশেষজ্ঞ ড. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের ২০১৩ সালের এক গবেষণার উদাহরণ দিয়ে ড. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে ইঁদুর ৫০-৫৪ লাখ লোকের এক বছরের খাবার নষ্ট করে। তাই ইঁদুর প্রতিহত করতে সরকারসহ কৃষকদের সচেতন হবে।

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউপির পরানপুর গ্রামে কৃষক মোস্তাফিজুর রহমান বাবু জানান, চলতি আমন মৌসুমে ৪ বিঘা জমিতে ধান চাষ করেছেন তিনি। অনুকূল আবহাওয়া থাকায় তার ক্ষেতে ধান অন্য সব বছরের চেয়ে ভালোই ছিল। কিন্তু তার ৪ বিঘা ধানের মধ্যে প্রায় ১৫-২০ শতক মতো কাঁচা ধান কেটে সাবাড় করে ফেলেছে ইঁদুর।

কৃষক মোস্তাফিজুর রহমান ও লুৎফর রহমান একাই নন, রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে চলতি আমন মৌসুমে অন্যসব বছরের চেয়ে এবার ইঁদুরের আক্রমণে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যা হাজার হাজার কৃষকের কাঁচা-আধাপাকা ধান কেটে সাবাড় করে ফেলছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক উম্মে সালমা বলেন, ইঁদুর একটি জাতীয় সমস্যা। এটি দমন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিদিনই কোনো কোনো এলাকায় ইঁদুর দমনে করণীয় লিফলেট বিতরণ করছেন। কৃষক সমাবেশ হচ্ছে। ইঁদুর দমনে সবচেয়ে বেশি কৃষকসহ সবাইকে জনসচেতন তৈরি করা প্রয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “”
পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির।
চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
৫ ইসলামি ব্যাংকের অর্থ সুরক্ষায় চট্টগ্রামে আমানতকারীদের দাবি
চান্দগাঁও বিসিকে গুলির ঘটনায় আতঙ্ক, তদন্তে পুলিশ

You cannot copy content of this page