১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

রাজধানীতে ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও যানজটে ভোগান্তি চরমে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>>  রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সোমবার ভোরে সাড়ে ৫টা থেকে প্রথমে গুঁড়ি গুঁড়ি হয়, পরে অঝোরে বৃষ্টি নামে। তবে এ বৃষ্টি শুরু হয়েছে রোববার গভীর রাত থেকেই। বৃষ্টির সঙ্গে ছিল টানা বজ্রপাত।বিজ্ঞাপন বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে গেছে। জলাবদ্ধতা ও যানজটে অফিসগামী মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। পথচারীরা পড়েছেন বেশি বিপাকে। যাতে হাতে ছাতা ছিলো তারা ছাতা মাথায় দিয়ে ছুটেছেন অফিসের দিকে। যাদের হাতে ছাড়া ছিলো না তারা ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে।টানা বৃষ্টির কারণে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদগেট, ঝিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি।মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন সানোয়ার নামে বেসরকারি এক চাকরিজীবী। তিনি বলেন, অফিসের উদ্দেশে যখন বাসা থেকে বের হয়েছি তখনই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। প্রায় এক ঘণ্ট ধরে পড়তে থাকে বৃষ্টি। মাঝখানে একটু থাকলেও গুঁড়ি গুঁড়ি পড়ছেই। সময়মত অফিসে না গেলে তো বেতন কাটা যাবে। তবে সময় মতো অফিসে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page