২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী প্রিমিয়ার লিগে ম্যান সিটির নাটকীয় জয়, লিভারপুলের পয়েন্ট উদ্ধার বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

তানোর-মুন্ডুমালা সড়কের সরু কালভার্টে দুর্ঘটনার ঝুঁকি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার ব্যস্ত তানোর-মুন্ডুমালা সড়ক যেন একেকটি মরণ ফাঁদে পরিণত হয়েছে সরু কালভার্টের কারণে। ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করছে। সামান্য অসর্তকতায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি।প্রায় তিন দশক আগে সড়কটি কাঁচা থেকে ১০ ফুট প্রশস্ত করে পাকা করা হয়। সে সময় পানি নিষ্কাশনের জন্য একই মাপের সরু কালভার্টও নির্মাণ করা হয়। কিন্তু সড়কটি কয়েক দফা সম্প্রসারণ হয়ে এখন ২০ ফুট প্রশস্ত হলেও কালভার্টগুলো রয়ে গেছে আগের মতো সরু। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি।মুন্ডুমালা পৌরসভা থেকে তানোর উপজেলা পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের মধ্যে ৬টি কালভার্ট এতটাই সরু যে, বাস বা ট্রাক উঠলে পাশে একজন পথচারীরও দাঁড়ানোর জায়গা থাকে না। অনেক কালভার্টের সাইডওয়াল ভেঙে রড বেরিয়ে আছে।তানোর উপজেলা ফায়ার সার্ভিসের তথ্যমতে, গত ২৯ বছরে রাজশাহী-তানোর-আমনুরা সড়কে ঘটেছে প্রায় ৩২০টি দুর্ঘটনা। এতে দেড় ডজনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন এক হাজারেরও বেশি। ২০১৭ সালে এই সড়কের দেবিপুর মোড়ে এক দুর্ঘটনায় সহকারী শিক্ষা কর্মকর্তা মাকসুদা খাতুন মারা যান। সর্বশেষ ২০২০ সালে চিনাশো এলাকায় বাস উল্টে প্রাণহানি ঘটে দুজনের।স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্তকরণের সময় একাধিকবার প্রতিশ্রুতি দেওয়া হলেও সরু কালভার্ট ভেঙে নতুন সেতু নির্মাণ হয়নি। এতে চালক ও যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে রাতে দুর্ঘটনার হার বেড়ে যায়।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তানোর উপজেলা প্রকৌশলী মোসা. নুর নাহার বলেন,আমি এ উপজেলায় নতুন যোগদান করেছি। কালভার্টগুলো অতিঝুঁকিপূর্ণ। এগুলো সম্প্রসারণে আমরা দ্রুত পদক্ষেপ নেব।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।

You cannot copy content of this page