আব্দুল্লাহ আল মারুফ,সাতকানিয়া,চট্টগ্রাম >>> শঙ্খনদীর চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তের দোহাজারী পশ্চিম কাটগড় অংশে অজ্ঞাত পরিচয় অর্ধগলিত একটি লাশ ভেসে এসেছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শঙ্খনদীর পাড়ে লাশটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।এলাকাবাসীর সূত্র জানা যায় ভোরে শঙ্খ নদীতে চলাচলরত নৌকার মাঝিরা নদীর পাড়ে লাশ আটকে থাকতে দেখে সবার মাঝে বিষয়টা জানাজানি হলে খবর ছড়িয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ লাশ টি উদ্ধার করে ।পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির একটি জার্সি ও বাদামি রঙের ফুল প্যান্ট। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলমান রয়েছে । ধারণা করা হচ্ছে, নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে আসছে।


মন্তব্য