১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এন.এ. চৌধুরী স্কুলে কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী র‍্যালি সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

পটিয়ায় ৪ নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ডেইরি ফার্মের আড়াই লাখ টাকা লুট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে একটি ডেইরি ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ফার্মের নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে অফিসকক্ষ থেকে নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করে নিয়ে যায়।শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মাসুদ ডেইরী পোল্ট্রি অ্যান্ড ফিসারিজে এ ডাকাতির ঘটনা ঘটে।প্রতিষ্ঠানটির সুপারভাইজার ফজলুল কাদের জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে অস্ত্র নিয়ে চার পাঁচজন মুখোশধারী ডাকাত ফার্মের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা নিরাপত্তাকর্মী সাইফুদ্দিন, সামশুল আলম, মংসিন চাক ও হযরত আলীকে ধরে ফেলে। তাদের হাত-পা বেঁধে তিনতলার একটি কক্ষে আটকে রাখে। ওই সময় ডাকাতরা ভয় দেখিয়ে ও মারধর করে সিসিটিভির ডিভিআর মেশিন কোথায় রাখা আছে জানতে চায়।এরপর কক্ষের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে ডাকাতদল দ্বিতীয় তলার অফিসকক্ষে প্রবেশ করে। সেখানে আলমারি ও তালা ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজ নষ্ট করার উদ্দেশ্যে তারা ক্যামেরার ডিভিআর মেশিনটিও নিয়ে যায়।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নুরুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page