২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান  কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান!  সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

তানোরের বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরের প্রচন্ড খরাপ্রবণ এলাকার ফসলের মাঠগুলো এখন সবুজে সবুজে ভরে উঠেছে। বিএমডিএর গভীর নলকূপ সেচ প্রকল্পের কল্যানে এক ফসলি জমিতে এখন তিন থেকে চারটি ফসল উৎপাদন হচ্ছে। বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন সম্ভবনার দ্বার খুলে দিয়েছে বিএমডিএ সেচ প্রকল্প।অথচ এসব জমিতে চাষাবাদ করতে একটা সময় মান্ধাতা আমলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো কৃষকদের। বছরে প্রকৃতির বৃষ্টি নির্ভর একটি ফসল উৎপাদন করা যেতো। তার পরেও বৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, খরা ও ঝড়-ঝাপটা ছিলো নিত্যসঙ্গী। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মাঠের ফসল মাঠে পড়ে থাকতো। তবে বিএ-মডিএ’র গভীর নলকুপ সেচ প্রকল্প কৃষিতে নতুন দিগন্তের সুচনা করেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রচন্ড খরাপ্রবণ বৃহত্তর বরেন্দ্র অঞ্চলে কৃষিক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন। বিএম-ডিএ’র গভীর নলকুপ সেচ প্রকল্পের কল্যাণে প্রচন্ড খরাপ্রবণ অঞ্চলের এক সময়ের পতিত জমি গুলোতেও এখন সারা বছরই তিন থেকে চারটি করে বিভিন্ন ফসলের চাষাবাদ হচ্ছে।জানা গেছে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএ-মডিএ) এ অঞ্চলের কৃষিক্ষেত্রের উন্নয়নে বড় ভূমিকা রেখে চলেছেন। বিএমডিএ’র গভীর নলকুপ সেচ প্রকল্পের কল্যাণে এসব প্রচন্ড খরাপ্রবণ অঞ্চলের এক সময়ের পতিত জমি গুলোতেও এখন সারা বছরই তিন থেকে চারটি করে বিভিন্ন ফসলের চাষাবাদ হচ্ছে। তানোরে এক সময় চৈত্র-বৈশাখ মাসে দুপুরের প্রচন্ড রোদে মাঠের দিকে তাকালে মরুভূমির মতো মনে হতো। কিন্‌ত্ত এখন এসব মাঠের দিকে দৃষ্টি রাখলে দেখা যায় অপরুপ শোভা ছড়াচ্ছে সবুজ ধান গাছের পাতা। চারিদিকে সবুজ ফসলের খেত দুরে দেখা যায় এক একটি সবুজ গ্রাম। সবুজের খেতে আকাশটি হেলে পড়ায় দিগন্তে মিশে গেছে। এ এক মনোমুগ্ধকর দৃশ্যে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকুপ স্থাপন করায় এখন সারা বছর জুড়েই বিভিন্ন ফসলের চাষাবাদ করা সম্ভব হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোরে বিএমডিএ’র বিদ্যুৎ চালিত ৫২৯টি গভীর নলকুপ রয়েছে। এসব নলকুপের সেচ দিয়ে প্রায় ১৩ হাজার ৫১০ হেক্টর আমণ, প্রায় ১৮ হাজার ৪৫৫ হেক্টর রবি ও প্রায় ১১ হাজার ৩২০ হেক্টর বোরো জমিতে চাষাবাদ হচ্ছে। বিএমডিএ ‘র আওতায় উপজেলায় উপকারভোগী কৃ ষকের সংখ্যা ২৬ হাজার ২৮৫ জন।এদিকে সেচের গভীর নলকুপ হতে খাবার পানি সরবরাহ কার্যক্রমে ৯৫টি পানির ট্র্যাংক ও পাইপ লাইনের মাধ্যমে সারা বছর খাবার পানি সরবরাহ করছে। এতে উপকার ভোগীর সংখ্যা ৫৬ হাজার ১৬৩ জন।উপজেলায় ৫২৯টি গভীর নলকূপে ভূ-গর্ভস্থ পাইপ লাইন নির্মাণ করা হয়েছে। ইআইইসিডি প্রকল্পের আওতায় নির্মিত ও সম্প্রসারিত পাইপ লাইনের দৈর্ঘ্য ৬০ হাজার ১১০ মিটার। প্রায় ২৬৫টি মজা পুকুর পুনঃখনন এবং এসব পুকুর থেকে সম্পূরক সেচ দিয়ে প্রায় ৬৬৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হচ্ছে।এতে উপকারভোগী কৃষকের সংখ্যা ৩ হাজার ৫২৭ জন। এছাড়াও প্রায় ৬৮ দশমিক ৮৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। এসব খাল থেকে সম্পূরক সেচ দিয়ে চাষাবাদ করা হচ্ছে। এতে উপকারভোগী কৃষকের সংখ্যা ৭ হাজার ৩৬৫ জন। অন্যদিকে এসব খালে ২৬টি ক্রসড্রাম নির্মাণ করা হয়েছে। এছাড়াও উপজেলায় প্রায় ৫১ দশমিক ৪৭৩ কিলোমিটার গ্রামীণ পাকা সড়ক নির্মাণ ও ৪৩ দশমিক ৫০ কিলোমিটার মেরামত করা হয়েছে। অন্যদিকে ৩৩টি কালভ্রাট ও ৬৫ মিটার ব্রীজ নির্মাণ করা হয়েছে।এদিকে আইল বনায়ন ও সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় খাস পুকু-রপাড়, খাল-খাড়ি ও রাস্তার ধারসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। এতে রোপণকৃত চারার সংখ্যা বনজ ও ওষুধি প্রায় ১০ লাখ ৫১৭টি, ফলজ এক লাখ ৯৭৫টি ও তালবীজ এক লাখ ৫৬টি মোট ১৩ লাখ ৫৪৮টি।অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকার ৮০০ জন আদর্শ কৃষককে প্রশিক্ষণ, ১৫০ জন গভীর নলকুপ অপারেটরকে প্রশিক্ষণ ও খাবার পানি সরবরাহকারী ১৬টি সমিতির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।এবিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএম-ডিএ) তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, তারা শুধু গভীর নলকুপ নয় এসবের পাশাপাশি মজা খাল ও পুকুর খনন-পুনঃখনন, ক্রসড্যাম নির্মান, বৃষ্টির পানি সংরক্ষণ, বনায়ন ও গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির-লসভাবে কাজ করে চলেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩
কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
কিশোরগঞ্জে মানবিকতার বিরল দৃষ্টান্ত: প্রতিবেশীদের সাথে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান! 
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

You cannot copy content of this page