১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এন.এ. চৌধুরী স্কুলে কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী র‍্যালি সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

সাংবাদিক শিবলীর মৃত্যুতে লোহাগড়ায় সাংবাদিকদের দোয়া মাহফিল প্রধান উপদেষ্টার নিকট সহায়তার দাবি সাংবাদিকদের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে লাইভ সম্প্রচারের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে নড়াইলের লোহাগড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে চ্যানেল এস টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমানের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক শিবলীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সাংবাদিকরা। এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু আব্দুল্লাহ।অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল করিম, সরদার রইচ উদ্দিন টিপু, সেলিম জাহাঙ্গীর, জহির ঠাকুর, শিমুল হাসান, শরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, “কোন সরকারের আমলেই সাংবাদিকদের পাশে দাঁড়ানো হয় না। তরিকুল ইসলাম শিবলী দায়িত্ব পালন করতে গিয়েই প্রাণ হারিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা যেন তার পরিবারের পাশে দাঁড়ান, এটাই আমাদের দাবি।”বক্তারা আরও বলেন, সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাস্তবে তাদের সেই মর্যাদা দেওয়া হয় না। তারা শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।দোয়া মাহফিলে নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সর্বশেষ চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন এবং শেষে উপস্থিতদের মাঝে খাবার বিতরণ করা হয়।উল্লেখ্য, গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের লাইভ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page