১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় এন.এ. চৌধুরী স্কুলে কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী র‍্যালি সারাদেশে বইছে নির্বাচনী হাওয়া এস এম. জহিরুল ইসলামন সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

আনোয়ারায় ছাত্রশিবির সভাপতির উপর হামলা, থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারা প্রতিনিধি >>> চট্টগ্রামের আনোয়ারায় সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় ওয়ালটন প্লাজার সামনে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন— আনোয়ারা উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শিবির সভাপতি মো. মিসকাতুল ইসলাম (২৪)। পরে আহত মিসকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের ৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্তরা হলেন— হেটিখাইন গ্রামের তারেক জিয়া (২৫), ছাতরী ইউনিয়নের মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো. সিফাত (২২) এবং পরৈকোড়া ইউনিয়নের মো. জাবেদ (২২)।অভিযোগে বলা হয়, কলেজ ছাত্রদলের সভাপতি বুরহান উদ্দিন ও আহ্বায়ক জুয়েলের ডাকে সাড়া দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা ছাত্রশিবিরের এই দুই নেতাকে আটকায়। একপর্যায়ে তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, কাঠের বাটাম ও লোহার রড দিয়ে হামলা চালায়।পরে জয়কালী বাজার থেকে টেনে-হেঁচড়ে কলেজ ক্যাম্পাসে নিয়ে গিয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা এগিয়ে এলে তারা সরে যায়।আহত মিসকাতুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তি করিয়ে কলেজ থেকে বের হওয়ার পথে ছাত্রদলের এক সদস্য আমাদের ডাকে। আমরা অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডা হয়। পরে তারা অতর্কিত হামলা চালায়। এতে আমি ও উপজেলা সভাপতি আলী হোসেন আহত হই।”তবে অভিযোগ অস্বীকার করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মো. বুরহান উদ্দিন বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। ভর্তি কার্যক্রম শেষে সবাই বাড়ি ফিরে গেছে। এই বিষয়ে অবগত নই।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, হামলার নিন্দা জানিয়ে ছাত্রশিবিরের জেলা পশ্চিম শাখার সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেন, “৫ আগস্টের পর তরুণরা নতুন ধারার রাজনীতির স্বপ্ন দেখছে। কিন্তু ছাত্রদল এখনো শক্তি প্রয়োগের রাজনীতি করছে। আজ আমাদের দুই নেতার উপর হামলা তারই প্রমাণ।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page