১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়া যুবলীগের কর্মী সভায় সাংসদ ডঃ নদভী’র বিশেষ দিক নির্দেশনা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা যুবলীগকে মজবুত ও শক্তিশালী করতে সংগঠনের নেতা কর্মিদের প্রত্যেকে প্রত্যেকের সাথে আন্তরিকতা, সৌহার্দ্যপুর্ন পরিবেশ বজায় রেখে সাংগঠনিক গঠনতন্ত্রের আলোকে নিয়মিত সাংগঠনিক তৎপরতা অব্যাহত রাখার তাগিদ দিলেন সাংসদ নদভী। উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠিত এক কর্মী সভায় তিনি নেতা কর্মিদের উদ্দেশ্যে এ দিক নির্দেশনা প্রদান করেন।২৬ মে’২৩ ইং শুক্রবার বিকাল ৩ টার সময় উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়িতে অনুষ্ঠিত কর্মি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরী। মাদার্শা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুর্তজা কামাল মুন্সি।প্রধান অথিতির বক্তব্যে ডঃ নদভী বলেন,সংগঠনকে গতিশীল করতে হলে গঠনতন্ত্রের পুর্ন আনুগত্য সহ অনুসরন করতে হবে এবং গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে নেতা কর্মিদের মাঠে ময়দানে সক্রিয় থাকতে হবে। প্রতিমাসে কমপক্ষে একটি করে হলেও কর্মী সভার আয়োজন করতে হবে, সংগঠনের অভ্যন্তরিন মতভেদ পরিহার করে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের আলোকে প্রত্যেকে প্রত্যেকের সাথে হৃদ্যতার সম্পর্ক ও মজবুত সম্পর্ক গড়ে তুলতে হবে, যেকোন সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই সংগঠনের প্রতি নেতাকর্মীদের টান থাকবে। সেই সাথে নিয়মিত সাংগঠনিক তৎপরতার মাধ্যমে যুবলীগকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী ও গতিশীল করার আহবান জানান তিনি।কর্মি সমাবেশে উল্লেখযোগ্য আরো উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম,মোহাম্মদ শহিদুল ইসলাম,শাহাদাত কবির বাহাদুর,মাঈনুদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবিদুর হোসেন, মোহাম্মদ নুরুল আমিন আ.ন.ম ফরহাদুল আলম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহেদুল হক চৌধুরী মার্শাল,সহ- সম্পাদক আরমান হেলালী, কতুব শাহ ইমন,সিনিয়র সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিচ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ ইকবাল,নুলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, চরতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সাতকানিয়া পৌরসভা কাউন্সিলর মোহাম্মদ আরফাত, মুহাম্মদ আরিফ, আব্দুল হালিম, মোহাম্মদ রাসেল,কর্মি সমাবেশে সাতকানিয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল সহকারে সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা

You cannot copy content of this page