৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি। রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চাটখিলে বিএনপির কমিটিতে ত্যাগিরা বঞ্চিত, অর্থ বাণিজ্যের অভিযোগ, সমালোচনার ঝড়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়েছে।৮ সেপ্টেম্বর রাত ১২ টায় নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো: হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত এডভোকেট আবু হানিফকে আহবায়ক ও জিএস ফরিদ কে সদস্য সচিব করে ৪৮ সদস্য বিশিষ্ট চাটখিল উপজেলা বিএনপি এবং মোস্তফা কামালকে আহবায়ক ও আহছানুল হক মাসুদকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট চাটখিল পৌরসভা বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়।অভিযোগ উঠেছে, বিগত স্বৈরাচার আওয়ামিলীগ সরকারের সময় আন্দোলন সংগ্রাম, হামলা-মামলা, জেল জুলুম এর শিকার সক্রিয় ত্যাগী নেতাদেরকে পদ বঞ্চিত করা হয়েছে। ত্যাগীদের মধ্যে যারা কমিটিতে স্থান পেয়েছে তাদেরকেও সঠিক মূল্যায়ন করা হয়নি।ঘোষিত কমিটির অধিকাংশ ব্যক্তি বিগত ১৭-১৮ বছর দেশে বা দলীয় কর্মসূচিতে না থেকেও অর্থের বিনিময় কমিটিতে পদ ভাগিয়ে নিয়েছে।এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। কমিটি ঘোষণার পর হইতে দলের অভ্যন্তরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।কমিটি ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বিএনপি’র দেশ বিদেশে থাকা নেতাকর্মীরা জেলা বিএনপির কমিটির বিরুদ্ধে মোটা অংকের টাকা বিনিময়ে এই কমিটি দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন রকম পোস্ট করে যাচ্ছে।আক্ষেপ করে পৌরসভা বিএনপি নেতা আবুল কাশেম মিন্টু বলেন, যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে মিছিল মিটিংয়ে ছিল না, অতীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন পদে ছিল না, তাদেরকে পদায়ন করা হয়েছে কিন্তু্ু তৃণমূল ত্যাগী পরীক্ষিত কর্মী যারা রাজপথে ছিল তাদেরকে পদ বঞ্চিত করা হয়েছে। যারা বিগত আওয়ামীলীগ সরকারের এমপি মন্ত্রীদের সাথে সখ্যতা ছিল, ছবি ছিল, নৌকা মার্কার পক্ষে ভোট করেছে, তাদেরকে এই কমিটিতে পদায়ন করা হয়েছে।এই ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে অর্থ বাণিজ্যের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো: হারুনুর রশিদ আজাদের মোবাইলে ফোন দিয়ে এবং এসএমএস করেও অর্থ বানিজ্যের অভিযোগ ও অনিয়মের বিষয়ে কোন উত্তর পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page