২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান  জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সদরপুরে বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারিতে অবৈধ পার্কিং উচ্ছেদ, বদলে গেল পরিবেশ উজবেকিস্তান সফরের আগে বড় ধাক্কা, বরখাস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা
আন্তর্জাতিক:
জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি
     
             

বগুড়ার শিবগঞ্জে প্রগতি সংস্থার আয়োজনে বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার >>> বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার আয়োজনে বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে করণীয় শীর্ষক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ১২ টায় সিহালি উচ্চ বিদ্যালয়ে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, পিরব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইনছান আলী, অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উথলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সিহালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, প্রগতি কল্যাণ সংস্থার সদস্য মোহাম্মদ আলী, রবিউল ইসলাম, , মিজানুর রহমান, সাংবাদিক আব্দুর রহিম প্রমূখ। সমাবেশ প্রধান অতিথি জিয়াউর রহমান বলেন বলেন বাল্যবিবাহ, যৌন হয়রানি, আত্মহত্যা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।প্রধান আলোচক শাহীনুজ্জামান বলেন খোজ নিলে দেখা যাবে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই হতাশা, মানসিক অশান্তি ও মানসিক অস্থিরতায় ভুগছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহারসহ সংগত নানা কারণে পূর্বের তুলনায় সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থা যেন অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। প্রেমে ব্যর্থতাসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীদের মধ্যে এ ধরণের প্রবণতা বেড়েই চলেছে। এটি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক সবাই এগিয়ে এসে সামজিক আন্দোলন গড়ে তুলহে। অন্যান্য বক্তরা বলেন ছাত্র-ছাত্রীদের সড়কে চলাচলের সময় অবশ্যই ট্রাফিক আইন মানতে হবে। প্রত্যেকটি স্কুল-কলেজের শিক্ষার্থীকে ট্রাফিক আইন সম্পর্কে জানতে হবে। নিজের জীবন রক্ষা করতে নিজেকেই সচেতন হতে হবে। সবাইকে নিয়ম মেনে পথ চলতে হবে। যত্রতত্র সড়ক পার হওয়া যাবে না। জেব্রা ক্রসিং ব্যবহার করে সড়ক পার হতে হবে। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে। সমাবেশ শেষে বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page