২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান  জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সদরপুরে বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারিতে অবৈধ পার্কিং উচ্ছেদ, বদলে গেল পরিবেশ উজবেকিস্তান সফরের আগে বড় ধাক্কা, বরখাস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা
আন্তর্জাতিক:
জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি
     
             

লোহাগড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন লক্ষে গনসমাবেশ অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

লোহাগড়া প্রতিনিধি নড়াইল >>> বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মশালা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী হাইস্কুল মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।প্রধান অতিথি মনিরুল ইসলাম তার বক্তব্য বলেন বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করা হবে। এবং দেশের মানুষের উন্নয়নে কাজ করা হবে।নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি চঞ্চলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফছিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার হোসেন মোল্যা, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, নাজমুল হুদা, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ আলম মুন্সি, নোয়াগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলামসহ প্রমুখ।সমাবেশ শুরু হওয়ার আগে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে শতশত নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতে সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবিবের সৌজন্যে বিপুল সংখ্যক নেতাকর্মী – সমর্থকরা মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান যোগে ব্যানার, ফেসটুন ও প্লাকার্ড নিয়ে বাদ্যযন্ত্র সহকারে সমাবেশস্থলে উপস্থিত হয়ে সমবেশকে সাফল্যমন্ডিত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page