৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বেলকুচি প্রেসক্লাব দখলদার মুক্ত হোক”— আহ্বায়ক কমিটির দাবিতে সংবাদ সম্মেলন করেন বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি >>> সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি প্রেসক্লাব দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়ে মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে চলছে বলে অভিযোগ উঠেছে। নির্বাচনবিহীন এ কমিটি অনিয়ম-অস্বচ্ছতার মধ্য দিয়ে প্রেসক্লাবকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছেন প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম সরকার।শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের ব্রাইট হেলথ হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নিজ চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম বলেন—“এক যুগেরও বেশি সময় ধরে বেলকুচি প্রেসক্লাবে কোনো নির্বাচন হয়নি। প্রেসক্লাবটির নিজস্ব কোনো গঠনতন্ত্রও নেই। প্রেসক্লাবকে দখল করে একক আধিপত্য বিস্তার করছেন বর্তমান সভাপতি। তিনি এটিকে নিজের পারিবারিক সম্পত্তি ভেবে ব্যবহার করছেন। প্রকৃত সাংবাদিকরা এখানে প্রবেশাধিকার পাচ্ছেন না।”তিনি অভিযোগ করে আরও বলেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা সাইদুর রহমান স্বৈরাচার শাসকের মতো প্রেসক্লাব দখল করে রেখেছেন। একক কর্তৃত্ববাদী প্রভাব বিস্তার করে তিনি গণতন্ত্রকে উপহাসে পরিণত করেছেন।”বেলকুচি প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম বলেন, বর্তমান সভাপতি প্রেসক্লাবের মূলধারার সাংবাদিকদের কৌশলে কোণঠাসা করে রেখেছেন। বিশেষ করে নতুন প্রজন্মের তরুণ সাংবাদিকরা সুযোগ পাচ্ছেন না। সদস্যদের মতামত উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কার্যক্রম চালানো হচ্ছে। ফলে প্রেসক্লাব তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ণ করছে।সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, আগামী ৭ দিনের মধ্যে প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে একটি নিরপেক্ষ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। অন্যথায় বেলকুচির সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন।তিনি বলেন, “প্রেসক্লাব কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এটি সকল সাংবাদিকের অভিন্ন প্ল্যাটফর্ম। সুষ্ঠু নির্বাচন ও গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতেই হবে।”সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বলেন, একটি প্রেসক্লাব হলো গণমাধ্যম কর্মীদের অধিকার ও মর্যাদা রক্ষার সংগঠন। অথচ বেলকুচি প্রেসক্লাবকে ব্যক্তিগত সম্পত্তি বানানোর অপচেষ্টা চলছে। তারা অবিলম্বে আহ্বায়ক কমিটি গঠন করে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন দেওয়ার দাবি জানান।বেলকুচি প্রেসক্লাবকে ঘিরে দীর্ঘদিনের এই অচলাবস্থা নিয়ে সাংবাদিক মহলে তীব্র অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিকদের দাবি—প্রেসক্লাবকে গণতান্ত্রিক কাঠামোয় ফিরিয়ে এনে প্রকৃত সংবাদকর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টানা চতুর্থ দিনের বৃষ্টিতে কার্যত অচল চট্টগ্রামঃ পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা, সারাদেশে অতিভারী বর্ষনের আভাস
ফরিদপুরে মামা-ভাগিনার মৃত্যুর তদন্ত ঝুলে এক বছর, আদালতে ন্যায়বিচারের অপেক্ষায় পরিবার
সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page