২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার কিশোরগঞ্জে প্রতিবেশীদের মাঝে সম্পদ ও আনন্দ সহভাগিতা অনুষ্ঠান  জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সদরপুরে বাবুরচর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারিতে অবৈধ পার্কিং উচ্ছেদ, বদলে গেল পরিবেশ উজবেকিস্তান সফরের আগে বড় ধাক্কা, বরখাস্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা
আন্তর্জাতিক:
জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি
     
             

নড়াইলের পরকিয়ার বলি গৃহবধূ মুন্নি পরকিয়া প্রেমিক সোহেল পিবিআইর (যশোর) শিকলে বন্দী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি নড়াইল >>> নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ নলামারা গ্রামের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নী খানম হত্যার ঘটনার ১২ ঘন্টার মধ্যে হত্যা রহস্য উদঘাটন করেছে (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন) পিবিআই, যশোর ইউনিট।এ সময় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত মূলহোতা সোহেল সরদারকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গত ২৯ আগষ্ট বিকালে নিহত মুন্নি খানম (২০) শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ি নড়াইলের নড়াগাতী থানার নলামারা গ্রামে বেড়াতে আসে এবং ঐদিনই তার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল।কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় সে আর শ্বশুর বাড়িতে ফিরে যায়নি। ওই দিন সন্ধ্যার পর হতে মুন্নী খানমকে আর খুঁজে পাওয়া যায়নি। তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজা খুঁজি করে মেয়েকে না পেয়ে স্থানীয় থানায় একটি নিখোঁজ জিডি করেন।পরর্তীতে নড়াগাতী থানা পুলিশ গত ২ সেপ্টেম্বর সকালে নড়াগাতী থানাধীন দক্ষিণ নলামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পরিত্যক্ত পুকুরের উত্তর পশ্চিম কোণে পানির মধ্য হতে একজন অজ্ঞাতনামা মেয়ের মৃতদেহ উদ্ধার করে।লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মুন্নি খানমের পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত মৃতদেহ তাদের মেয়ের মর্মে সনাক্ত করে।এরপর নড়াগাতী থানা পুলিশ মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়না তদন্ত করার নিমিত্তে মৃতদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।গৃহবধূ মুন্নী খানম হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে জেলার নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেন।মামলা নং-০২, তারিখ-০৩/০৯/২০২৫।চাঞ্চল্যকর মুন্নী খানম হত্যাকাণ্ডের পর উক্ত ঘটনা উদঘাটন করার জন্য পিবিআই যশোর জেলা ইউনিট ছায়া তদন্ত শুরু করে।ছায়া তদন্তকালে তথ্য প্রযুক্তি সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি, বাংলাদেশ পুলিশের ডি আই জি মো: মোস্তফা কামাল এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক মোঃ সাইদুর রহমান পিপিএম-সেবা, এসআই আলমগীর সহ পিবিআই, যশোর জেলার চৌকস দল কর্তৃক গত ৩রা সেপ্টেম্বর পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে মুন্নী খানম হত্যা মামলার মূলহোতা আসামী নড়াগাতী থানার ডুমুরিয়া পশ্চিমপাড়ার সামাদ সরদারের ছেলে সোহেল সরদারকে ( ২১) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া বাসষ্ট্যান্ড সংলগ্ন মশিউর সরদারের মেস হতে কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। ধৃত আসামীর দেখানো ও দেয়া তথ্য মতে ভিকটিমের গলায় থাকা স্বর্ণের লুন্ঠিত চেইনটি আসামীর নিজ বাড়ির পিছন থেকে উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মুন্নি খানমের সাথে আসামী সোহেল সরদার (২০) এর প্রেমের সম্পর্ক ছিল। গত ২৯ আগষ্ট শ্বশর বাড়ি থেকে তার পিতার বাড়িতে আসে এবং প্রেমের টানে তারা ঐদিনই রাত অনুমান সাড়ে ৯ টার সময় নলামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একে অপরের সাথে দেখা করে।একপর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে আসামী ভিকটিমকে হত্যা করে পার্শ্ববর্তী ডোবায় কচুরিপানার মধ্যে মৃতদেহ ফেলে চলে যায়। যাওয়ার সময় ভিকটিমের গলায় থাকা চেইন নিয়ে যায়। আসামী বাড়ীতে যাওয়ার পরে উক্ত চেইনটি ইমিটেশন মনে করে নিজ বাড়ীর পিছনে বাঁশবাগানে ফেলে দেয় মর্মে স্বীকার করেছে অভিযুক্ত সোহেল।সোহেল সরদারকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page