৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি। রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিখোঁজ মাওলানা মোশতাক আহমদ গাজীনগরীর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক) পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন।সদর উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি হাফিজ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সদর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা রমজান হোসাইন এর পরিচালনায়, বক্তব্য রাখেন জমিয়তের সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম বানীপুরী, জেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন,জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদ সভাপতি মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভপুরী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী,পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, মাওলানা নুর হোসাইন আজিজ,মুফতি তাফাজ্জুল হক,জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা হাফিজ তাহা হোসাইন,মাওলানা আব্দুশ শহিদ,মাওলানা তায়েফ আহমদ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা যুবায়ের সাদী, মুফতি আব্দুল মালিক ত্বাহা, মাওলানা আহমদ শফী, মাওলানা হাফিজুর রহমান মারুফ ও মাওলানা মনজুর আহমদ প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন,গত ৪০ ঘন্টা পূর্বে অর্থাৎ গত মঙ্গলবার আনুমানিক রাত ১১টায় মাওলানা মোশতাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের দিরাই রাস্তায় মদনপুরে অবস্থানকালে কে বা কারা তাকে কিডনাপ করে নিয়ে যায়। খবর পেয়ে সাথে সাথে সুনামগঞ্জের পুলিশ সুপারসহ স্থানীয় থানায় একটি জিডি করা হলেও গত ৪০ ঘন্টায় নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মোশতাক আহমদকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোশতাক আহমদকে জীবিত অবস্থায় উদ্ধার করতে না পারলে বৃহত্তর কর্মসূচী প্রদানের হুশিয়ারী উচ্চারন করেন নেতৃবৃন্দরা। তারা বলেন বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে বিবোধ মত ও পথের হাজাঁরো নেতাকর্মী গুম খুন ও নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কিন্তু ২০২৪ সালে ফ্যাসিস শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটাতে দেশে এত রক্তঝড়ার পরও এখন কেন গুন খুন ও নিখোঁজের ঘটনা ঘটবে তা আমাদেরকে ভাবিয়ে তুলে একজন সহজ সরল ইসলামিক নেতা তাকে গুম করার পরও আইনশৃংখলা বাহিনী উদ্ধার করতে না পারাটা সুনামগঞ্জবাসির জন্য লজ্জার বিষয়। অবিলম্বে নিখোঁজ মোশতাক আহমদকে দ্রæত উদ্ধার করে তার পরিবারের নিকট পৌছে দিতে সরকার ও আইনশৃংখলা বাহিনীর নিকট জোর দাবী জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page